ধুনটে বগুড়া-৫ আসনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল – dainikprothombarta    
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে ৯৩৫ ভোটকেন্দ্র সিসিটিভির আওতায়, মাঠে সাড়ে ১৮ হাজার আইনশৃঙ্খলা বাহিনী রাজশাহীতে ভোট কেন্দ্র ঘিরে পাঁচ স্তরের নিরাপত্তা নির্বাচন ও গণভোট ঘিরে মোটরসাইকেল নিষেধাজ্ঞা অমান্য: রায়পুরে দুইজনকে জরিমানা মঞ্জুরুল আহসান মুন্সী বিএনপি থেকে বহিষ্কার নির্বাচন ঘিরে ঘরমুখো মানুষের ঢল, গাজীপুর মহাসড়কে তীব্র যানজট কায়কোবাদের প্রার্থিতা বহাল, লিভ টু আপিল খারিজ ধুনটে দাড়িপাল্লার জোয়ার: উন্নয়ন ও ন্যায়ের অঙ্গীকারে জনসমুদ্রে রূপ নিল জনসভা বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার আসামীসহ ৩ জন গ্রেফতার রাজশাহীতে রেললাইনের জায়গা অবৈধ দখলে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি তামিম ইকবালকে নিয়ে বিএনপি প্রার্থী রনির মতবিনিময়

ধুনটে বগুড়া-৫ আসনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

রবিউল ইসলাম রবি
  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১২৩ Time View

ধুনট (বগুড়া) প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৫ (শেরপুর–ধুনট) আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) ধুনট উপজেলায় বিএনপির মনোনীত প্রার্থী ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা প্রীতিলতা বর্মণের কাছে মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় এলাকায় সারাদিন ছিল বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সরব উপস্থিতি। এসময় জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য আসিফ সিরাজ রব্বানী, সাবেক সদস্য গোলাম মাহবুব প্যারিস, ধুনট পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মণ্ডল, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মাহবুবুর রহমান ফিরোজ, চৌকিবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ও বগুড়া জজ কোর্টের অতিরিক্ত পিপি রেজানুর ইসলাম খান রেজাসহ অন্যান্য দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ধুনট উপজেলা নির্বাচন কর্মকর্তা নুরজাহান খাতুন বলেন, “সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে এলডিপির মনোনীত প্রার্থী মনোনয়নপত্রের মূল কপি জমা দিয়েছেন। অন্যদিকে বিএনপি ও জামায়াতে ইসলামী তাদের মনোনীত প্রার্থীর মনোনয়নপত্রের ফটোকপি জমা দিয়েছেন।”

এছাড়া একই আসনের শেরপুর উপজেলাতেও পৃথকভাবে সংশ্লিষ্ট প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102