গাজীপুর-২ আসনে বিএনপির দলীয় মনোনয়ন জমা দিলেন এম. মনজুরুল করিম রনি – dainikprothombarta    
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে ৯৩৫ ভোটকেন্দ্র সিসিটিভির আওতায়, মাঠে সাড়ে ১৮ হাজার আইনশৃঙ্খলা বাহিনী রাজশাহীতে ভোট কেন্দ্র ঘিরে পাঁচ স্তরের নিরাপত্তা নির্বাচন ও গণভোট ঘিরে মোটরসাইকেল নিষেধাজ্ঞা অমান্য: রায়পুরে দুইজনকে জরিমানা মঞ্জুরুল আহসান মুন্সী বিএনপি থেকে বহিষ্কার নির্বাচন ঘিরে ঘরমুখো মানুষের ঢল, গাজীপুর মহাসড়কে তীব্র যানজট কায়কোবাদের প্রার্থিতা বহাল, লিভ টু আপিল খারিজ ধুনটে দাড়িপাল্লার জোয়ার: উন্নয়ন ও ন্যায়ের অঙ্গীকারে জনসমুদ্রে রূপ নিল জনসভা বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার আসামীসহ ৩ জন গ্রেফতার রাজশাহীতে রেললাইনের জায়গা অবৈধ দখলে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি তামিম ইকবালকে নিয়ে বিএনপি প্রার্থী রনির মতবিনিময়

গাজীপুর-২ আসনে বিএনপির দলীয় মনোনয়ন জমা দিলেন এম. মনজুরুল করিম রনি

মোঃ ফরিদ হোসেন
  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১১৪ Time View

গাজীপুর প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে গাজীপুর-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দলীয় প্রার্থী হিসেবে এম. মনজুরুল করিম রনি তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী তিনি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় গাজীপুর মহানগর ও জেলা বিএনপির বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতা-কর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে তাকে শুভেচ্ছা ও সমর্থন জানান।

মনোনয়ন জমা দেওয়ার পর এক সংক্ষিপ্ত বক্তব্যে এম. মনজুরুল করিম রনি বলেন, “দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠাই বিএনপির প্রধান লক্ষ্য।” তিনি আরও বলেন, গাজীপুর-২ আসনের সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে তিনি আন্তরিকভাবে কাজ করতে চান।

তিনি গাজীপুর-২ আসনের সর্বস্তরের জনগণ, দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং তাদের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

বিএনপি নেতারা আশা প্রকাশ করেন, জনগণের ব্যাপক সাড়া ও সমর্থনের মাধ্যমে এম. মনজুরুল করিম রনি নির্বাচনে বিজয়ী হবেন এবং গাজীপুর-২ আসনে একটি ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102