ভারতে বিনা নোটিশে গুঁড়িয়ে দেওয়া হলো ৪০০ মুসলিম পরিবারের ঘর – dainikprothombarta    
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে ৯৩৫ ভোটকেন্দ্র সিসিটিভির আওতায়, মাঠে সাড়ে ১৮ হাজার আইনশৃঙ্খলা বাহিনী রাজশাহীতে ভোট কেন্দ্র ঘিরে পাঁচ স্তরের নিরাপত্তা নির্বাচন ও গণভোট ঘিরে মোটরসাইকেল নিষেধাজ্ঞা অমান্য: রায়পুরে দুইজনকে জরিমানা মঞ্জুরুল আহসান মুন্সী বিএনপি থেকে বহিষ্কার নির্বাচন ঘিরে ঘরমুখো মানুষের ঢল, গাজীপুর মহাসড়কে তীব্র যানজট কায়কোবাদের প্রার্থিতা বহাল, লিভ টু আপিল খারিজ ধুনটে দাড়িপাল্লার জোয়ার: উন্নয়ন ও ন্যায়ের অঙ্গীকারে জনসমুদ্রে রূপ নিল জনসভা বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার আসামীসহ ৩ জন গ্রেফতার রাজশাহীতে রেললাইনের জায়গা অবৈধ দখলে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি তামিম ইকবালকে নিয়ে বিএনপি প্রার্থী রনির মতবিনিময়

ভারতে বিনা নোটিশে গুঁড়িয়ে দেওয়া হলো ৪০০ মুসলিম পরিবারের ঘর

মোঃ ফরিদ হোসেন
  • Update Time : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৮০ Time View

Multimedia Correspondent

ভারতের কর্ণাটক রাজ্য সরকারের বিরুদ্ধে রাতারাতি অন্তত ৪০০ মুসলিম পরিবারকে গৃহহীন করার অভিযোগ উঠেছে। রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে প্রায় ২০০টি বসতঘর গুঁড়িয়ে দেওয়ায় শত শত পরিবার মাথা গোঁজার ঠাঁই হারিয়েছে। এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

প্রতিবেদনে বলা হয়, গত ২২ ডিসেম্বর ভোর ৪টার দিকে বেঙ্গালুরুর কোগিলু গ্রামের ফকির কলোনি ও ওয়াসিম লেআউট এলাকায় উচ্ছেদ অভিযান চালায় বেঙ্গালুরু সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট লিমিটেড। বছরের এই সময়টিতে প্রচণ্ড শীতের মধ্যে কোনো পূর্ব নোটিশ ছাড়াই এ অভিযান চালানো হয়।

ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের দাবি, তারা প্রায় ২৫ বছর ধরে ওই এলাকায় বসবাস করে আসছিলেন। তাদের প্রত্যেকের কাছেই বৈধ আধার কার্ড ও ভোটার আইডি ছিল। তবে উচ্ছেদের আগে কোনো ধরনের নোটিশ দেওয়া হয়নি। অনেক পরিবার প্রয়োজনীয় কাগজপত্র ও আসবাবপত্র সরিয়ে নেওয়ার সুযোগও পায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102