সেন্টমার্টিনগামী যাত্রীবাহী জাহাজে ভয়াবহ আগুন – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

সেন্টমার্টিনগামী যাত্রীবাহী জাহাজে ভয়াবহ আগুন

মোঃ ফরিদ হোসেন 
  • Update Time : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৮ Time View

গাজীপুর প্রতিনিধি:

কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে সেন্টমার্টিনগামী একটি যাত্রীবাহী জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জাহাজটির নাম ‘দ্যা আটলান্টিক ক্রু জেলার খবর

সেন্টমার্টিনগামী যাত্রীবাহী জাহাজে ভয়াবহ আগুন

কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে সেন্টমার্টিনগামী একটি যাত্রীবাহী জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জাহাজটির নাম ‘দ্যা আটলান্টিক ক্রুজ’।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে জাহাজটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সর্বশেষ তথ্যে জানা গেছে, অগ্নিকাণ্ডে জাহাজটি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম বলেন, “আগুন নির্বাপণের কাজ চলছে। জাহাজটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে স্বস্তির বিষয় হলো, ঘটনার সময় জাহাজে কোনো পর্যটক উপস্থিত ছিলেন না।”

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ নির্ণয়ে তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উল্লেখ্য, সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজগুলো সাধারণত ভোর থেকেই ঘাট এলাকায় প্রস্তুতি নিতে থাকে। এ ঘটনায় বড় ধরনের প্রাণহানি না হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102