মঞ্চ নাটক -পুতুলের বিয়ে – dainikprothombarta    
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে ৯৩৫ ভোটকেন্দ্র সিসিটিভির আওতায়, মাঠে সাড়ে ১৮ হাজার আইনশৃঙ্খলা বাহিনী রাজশাহীতে ভোট কেন্দ্র ঘিরে পাঁচ স্তরের নিরাপত্তা নির্বাচন ও গণভোট ঘিরে মোটরসাইকেল নিষেধাজ্ঞা অমান্য: রায়পুরে দুইজনকে জরিমানা মঞ্জুরুল আহসান মুন্সী বিএনপি থেকে বহিষ্কার নির্বাচন ঘিরে ঘরমুখো মানুষের ঢল, গাজীপুর মহাসড়কে তীব্র যানজট কায়কোবাদের প্রার্থিতা বহাল, লিভ টু আপিল খারিজ ধুনটে দাড়িপাল্লার জোয়ার: উন্নয়ন ও ন্যায়ের অঙ্গীকারে জনসমুদ্রে রূপ নিল জনসভা বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার আসামীসহ ৩ জন গ্রেফতার রাজশাহীতে রেললাইনের জায়গা অবৈধ দখলে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি তামিম ইকবালকে নিয়ে বিএনপি প্রার্থী রনির মতবিনিময়

মঞ্চ নাটক -পুতুলের বিয়ে

মঞ্জুরুল ইসলাম
  • Update Time : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১২০ Time View

সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের বেলকুচিতে মাতৃভূমি কালচারাল একাডেমির প্রযোজনায় মঞ্চ নাটক “পুতুলের বিয়ে ” মঞ্চায়িত হয়েছে।

‎২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬ ঘটিকার সময় মাতৃভূমি কালচারাল একাডেমীর অডিটোরিয়ামে এই নাটক মঞ্চায়িত হয়। “পুতুলের বিয়ে” নাটকটি রচনা করেন,বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম।নাটকে সাহানা মনির নির্দেশনায় অভিনয় করেন মাতৃভূমি কালচারাল একাডেমির শিশু শিল্পী প্রেয়সী সাহা, ললিতা কর্মকার, তাহমিম হাসান নোভা, দিশা,পূর্ণিমা, দেবনাথ,অনুশ্রী বিশ্বাস ও জুথি। কোরিওগ্রাফীর দায়িত্বে ছিলেন চিন্ময় সূত্রধর রিপন ।এই নাটকের মূল প্রতিপাদ্য বিষয় হল, ছোট বেলায় শিশুদের পুতুল খেলাকে কেন্দ্র করে ছোট বেলার স্মৃতিচারণ করা। যেখানে কোন জাতি ধর্ম বর্ণ হিন্দু মুসলিম ভেদাভেদ ছিল না,এই বিষয়গুলো অভিনয় ও নাটকের কলা কৌশলের মধ্য দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।

‎আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান, খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক উম্মে হানি মলি, দৌলতপুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন, শেফালী পারভিন, সুব্রত পাল স্যার, আব্দুল বাতেন, মুসা হাসেমীসহ সর্বস্তরের জনসাধারণ। নাটক শেষে আমন্ত্রিত অতিথি হিসেবে বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান বলেন, নাটক হচ্ছে সমাজের দর্পণ, আমরা বিগত দিনে লক্ষ্য করেছি বেলকুচিতে অনেক মঞ্চ নাটক এবং যাত্রাপালা অনুষ্ঠিত হতো কিন্তু এখন অপসংস্কৃতির কারণে এ ধরনের সংস্কৃতি আড়ালে পড়ে গেছে। আগামী দিনে আরও বেশি বেশি এ ধরনের নাটক উপহার দিয়ে বেলকুচির সংস্কৃতিকে ধরে রাখার আহ্বান জানান।নাটকের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাতৃভূমি কালচারাল একাডেমির পরিচালক মোহাম্মদ নাজমুল হাসান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102