হাদির আত্মত্যাগ স্মরণে তারেক রহমানের বার্তা: প্রত্যাশিত বাংলাদেশ গড়ার আহ্বান – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

হাদির আত্মত্যাগ স্মরণে তারেক রহমানের বার্তা: প্রত্যাশিত বাংলাদেশ গড়ার আহ্বান

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৩ Time View

নিউজ ডেস্ক:

শহীদ শরিফ ওসমান হাদির আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ওসমান হাদি এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখতেন, যেখানে মানুষ তার ন্যায্য অর্থনৈতিক অধিকার ফিরে পাবে। ১৯৭১ এবং ২০২৪ সালে যারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন, তাদের রক্তের দায় শোধ করতে হলে একটি কাঙ্ক্ষিত ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে পূর্বাচলে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, এখন সময় এসেছে বিভেদ ভুলে সবাইকে একসঙ্গে নিয়ে দেশ পুনর্গঠনের। বাংলাদেশে বসবাসরত মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান—সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই একটি শান্তিপূর্ণ রাষ্ট্র গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, যেমন ১৯৭১ সালে জনগণ ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা অর্জন করেছিল, তেমনি ২০২৪ সালেও সব শ্রেণি-পেশার মানুষ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রেখেছে। বর্তমানে জনগণ আবারও মতপ্রকাশ ও গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আগামী দিনের বাংলাদেশ গঠনে তরুণরাই প্রধান চালিকাশক্তি হবে। শক্তিশালী গণতন্ত্র ও দৃঢ় অর্থনৈতিক কাঠামোর ওপর দেশ গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করে তিনি বারবার বলেন—বাংলাদেশের মানুষ শান্তি চায়, দেশের মানুষ স্থিতিশীলতা চায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102