গাজীপুরের পূবাইলে ৬৪ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

গাজীপুরের পূবাইলে ৬৪ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মোঃ ফরিদ হোসেন
  • Update Time : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৩ Time View

গাজীপুর প্রতিনিধি 

গাজীপুরের পূবাইল থানার হায়দরাবাদ এলাকা থেকে ৬৪ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন— মোঃ আনোয়ার (৫০) ও মোঃ সজল (২২)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পূবাইল থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলামের নেতৃত্বে একটি টিম হায়দরাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে ৬৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকেই তাদের আটক করা হয়।

পূবাইল থানা পুলিশ জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102