ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয়ে নাটোর–১ আসনে জামায়াত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদের মনোনয়নপত্র উত্তোলন – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয়ে নাটোর–১ আসনে জামায়াত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদের মনোনয়নপত্র উত্তোলন

  • Update Time : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৭ Time View

লালপুর (নাটোর):

ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা, সৎ ও যোগ্য নেতৃত্ব এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নাটোর–১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ মনোনয়নপত্র উত্তোলন করেছেন।

বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটে লালপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন। লালপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুলহাস হোসেন সৌরভ তার হাতে মনোনয়নপত্র হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন নাটোর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোস্তাফিজুর রহমান, বাগাতিপাড়া উপজেলা জামায়াতের আমির এ কে এম আফজাল হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ জাকির হোসেন, লালপুর উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আকবর হোসেন, সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ রানা, সহকারী সেক্রেটারি হাফেজ আফজাল হোসেনসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

মনোনয়নপত্র উত্তোলন শেষে মাওলানা আবুল কালাম আজাদ বলেন, “দেশ আজ গভীর রাজনৈতিক, সামাজিক ও নৈতিক সংকটে নিপতিত। জনগণ সৎ, দক্ষ ও আল্লাহভীরু নেতৃত্বের জন্য মুখিয়ে আছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী এ দেশের মানুষের জান-মাল, ঈমান ও ভোটাধিকার রক্ষার সংগ্রামে রাজপথে আছে এবং থাকবে ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “নাটোর–১ আসনের জনগণের ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়ে আমরা ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে বিজয়ের লক্ষ্যে এগিয়ে যাব। ইসলামি মূল্যবোধের আলোকে দুর্নীতি, চাঁদাবাজি ও দুঃশাসনের অবসান ঘটানোই আমাদের রাজনীতির মূল লক্ষ্য।”

মনোনয়নপত্র উত্তোলনকে কেন্দ্র করে জামায়াত ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনে নাটোর–১ আসনে ন্যায় ও ইনসাফের প্রতীক ‘দাঁড়িপাল্লা’ বিজয় লাভ করবে।

 

মোঃ নাজিবুল রহমান নাসিম

লালপুর (নাটোর) প্রতিনিধি

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102