পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরে বিপুল পরিমাণ বাংলাদেশি নোট উদ্ধার – dainikprothombarta    
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে ৯৩৫ ভোটকেন্দ্র সিসিটিভির আওতায়, মাঠে সাড়ে ১৮ হাজার আইনশৃঙ্খলা বাহিনী রাজশাহীতে ভোট কেন্দ্র ঘিরে পাঁচ স্তরের নিরাপত্তা নির্বাচন ও গণভোট ঘিরে মোটরসাইকেল নিষেধাজ্ঞা অমান্য: রায়পুরে দুইজনকে জরিমানা মঞ্জুরুল আহসান মুন্সী বিএনপি থেকে বহিষ্কার নির্বাচন ঘিরে ঘরমুখো মানুষের ঢল, গাজীপুর মহাসড়কে তীব্র যানজট কায়কোবাদের প্রার্থিতা বহাল, লিভ টু আপিল খারিজ ধুনটে দাড়িপাল্লার জোয়ার: উন্নয়ন ও ন্যায়ের অঙ্গীকারে জনসমুদ্রে রূপ নিল জনসভা বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার আসামীসহ ৩ জন গ্রেফতার রাজশাহীতে রেললাইনের জায়গা অবৈধ দখলে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি তামিম ইকবালকে নিয়ে বিএনপি প্রার্থী রনির মতবিনিময়

পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরে বিপুল পরিমাণ বাংলাদেশি নোট উদ্ধার

  • Update Time : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১২১ Time View

নিউজ ডেস্ক:

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিনাজপুর জেলায় এক অভিযানে এক লাখ ২০ হাজার টাকার সমমূল্যের বাংলাদেশি মুদ্রা উদ্ধার করেছে কাস্টমস বিভাগ। মঙ্গলবার সকালে রায়গঞ্জ শহরের কাছাকাছি গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়, যেখানে নতুন এবং অব্যবহৃত ৬০ হাজারটি দুই টাকার নোট জব্দ করা হয়। খবর দ্য টেলিগ্রাফের।

কাস্টমস কর্মকর্তারা হেমতাবাদ থানার ঠাকুরবাড়ি এলাকায় দুই যুবককে নম্বর প্লেটবিহীন একটি মোটরসাইকেলে ঘোরাফেরা করতে দেখে থামার নির্দেশ দেন। কিন্তু তারা দ্রুত পালানোর চেষ্টা করে।

পালানোর সময় ওই ব্যক্তিরা রাস্তার ওপর থেকে বাংলাদেশি নোটের বান্ডিল ফেলে দেয় এবং সেখান থেকে পালিয়ে যায়। পরে কাস্টমস দল ঘটনাস্থল থেকে ৬০ হাজারটি নতুন দুই টাকার নোট উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত নোটগুলো সম্পূর্ণ নতুন ও ব্যবহারহীন ছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102