সাংবাদিকতার কণ্ঠ রক্ষায় ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ, গাজীপুরে মানববন্ধন – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

সাংবাদিকতার কণ্ঠ রক্ষায় ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ, গাজীপুরে মানববন্ধন

মোঃ ফরিদ হোসেন
  • Update Time : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৭ Time View

গাজীপুর প্রতিনিধি

 

দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগের অপচেষ্টা এবং জ্যেষ্ঠ সাংবাদিক নূরুল কবীরকে হেনস্তাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে গাজীপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা।

মানববন্ধনে বক্তারা বলেন, এই বর্বর হামলা কোনো একক গণমাধ্যম প্রতিষ্ঠানের ওপর নয়; এটি স্বাধীন সাংবাদিকতা, গণমাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত। সাংবাদিকদের কণ্ঠ রোধ করতে ভয়ভীতি ও সন্ত্রাসের পথ বেছে নেওয়া হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

তারা অবিলম্বে হামলাকারী ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার, জ্যেষ্ঠ সাংবাদিক নূরুল কবীরকে হেনস্তাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।

মানববন্ধনে অংশগ্রহণকারী সাংবাদিকরা বলেন, সাংবাদিক নির্যাতন বন্ধ করতে হবে এবং মুক্ত গণমাধ্যম রক্ষায় রাষ্ট্রকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ রয়েছে বলেও তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

মানববন্ধন চলাকালে ‘সাংবাদিক নির্যাতন বন্ধ করুন’, ‘মুক্ত গণমাধ্যম রক্ষা করুন’ এবং ‘সত্যের পক্ষে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ’—এমন নানা স্লোগান দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102