সখীপুরে দুটি মোটরসাইকেলেরৃ সংঘর্ষে দুই বন্ধুসহ তিনজন নিহত হয়েছেন।  – dainikprothombarta    
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসি বদলির গুঞ্জনে বড় মহল্লায় মাদক ব্যবসায়ীদের উল্লাস দলীয় নেতার আশকারায় মাদক ব্যবসা চাঙ্গা, প্রশাসনের ঘুম হারাম চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া।

সখীপুরে দুটি মোটরসাইকেলেরৃ সংঘর্ষে দুই বন্ধুসহ তিনজন নিহত হয়েছেন। 

মোঃ আবু বকর সিদ্দিক (অপু)
  • Update Time : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১১৮ Time View

সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

 

সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কালমেঘা বেলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- কালিদাস পানাউল্লাহ পাড়ার মোহাম্মদ আলীর ছেলে আবির (১৫), কালিদাস বল্লা চালা গ্রামের মইনদ্দিনের ছেলে লিখন (১৫) এবং ফুলঝুঁড়িপাড়া এলাকার রউফ মিয়ার ছেলে সাব্বির (২০)।

 

নিহত দুই কিশোর আবির ও লিখন কালিদাস কলতান বিদ্যানিকেতনের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে কালমেঘা–নলুয়া সড়কের বেলতলী এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাঁচজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবিরকে মৃত ঘোষণা করেন।

 

অপর আহত লিখনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনার প্রায় আধা ঘণ্টা পর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাব্বির (২০) মারা যান।

 

সখীপু থানার সেকেন্ড অফিসার মোশারফ হোসেন চৌধুরী জানান, থানায় দুটি লাশ আছে। আরেকটি রাস্তায় আছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102