পূর্ণ প্যানেলে জয় পেল বাবুল–টুলু পরিষদ, গাজীপুর রেডক্রিসেন্টে নেতৃত্ব পরিবর্তন – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

পূর্ণ প্যানেলে জয় পেল বাবুল–টুলু পরিষদ, গাজীপুর রেডক্রিসেন্টে নেতৃত্ব পরিবর্তন

মো. ফরিদ হোসেন
  • Update Time : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৯ Time View

গাজীপুর প্রতিনিধি :

 

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির গাজীপুর ইউনিটের নির্বাচনে বিএনপি সমর্থিত বাবুল–টুলু পরিষদ পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছে। সোমবার গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলটি জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেলকে পরাজিত করে নিরঙ্কুশ বিজয় অর্জন করে। এতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন কাজী সাইয়্যেদুল আলম বাবুল, যিনি বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন এ এম আশরাফ হোসেন টুলু। তিনি বর্তমান সাধারণ সম্পাদক, বিএনপির একজন সক্রিয় নেতা এবং একই সঙ্গে একজন জনপ্রিয় অভিনেতা।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব মো. আমিন আল পারভেজ।

নির্বাচন কমিশনার হিসেবে আরও দায়িত্ব পালন করেন—

আহাম্মদ হোসেন ভূঁইয়া, উপ-পরিচালক (স্থানীয় সরকার), গাজীপুর জেলা প্রশাসন

মোহাম্মদ মুস্তাফিজুর রহমান (কামাল), সাধারণ সম্পাদক, গাজীপুর জেলা আইনজীবী সমিতি

এছাড়া নির্বাচন কমিশনের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মোল্লা তৌহিদুল ইসলাম নয়ন, ইউনিট লেভেল অফিসার, গাজীপুর রেডক্রিসেন্ট ইউনিট।

নির্বাচন শেষে বিজয়ী পরিষদের নেতারা সকল ভোটার, সমর্থক ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং গাজীপুর রেডক্রিসেন্ট ইউনিটকে আরও গতিশীল ও মানবসেবামূলক কার্যক্রমে এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102