৮ দফা দাবিতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, সালনায় শিক্ষার্থীদের বিক্ষোভ – dainikprothombarta    
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে ৯৩৫ ভোটকেন্দ্র সিসিটিভির আওতায়, মাঠে সাড়ে ১৮ হাজার আইনশৃঙ্খলা বাহিনী রাজশাহীতে ভোট কেন্দ্র ঘিরে পাঁচ স্তরের নিরাপত্তা নির্বাচন ও গণভোট ঘিরে মোটরসাইকেল নিষেধাজ্ঞা অমান্য: রায়পুরে দুইজনকে জরিমানা মঞ্জুরুল আহসান মুন্সী বিএনপি থেকে বহিষ্কার নির্বাচন ঘিরে ঘরমুখো মানুষের ঢল, গাজীপুর মহাসড়কে তীব্র যানজট কায়কোবাদের প্রার্থিতা বহাল, লিভ টু আপিল খারিজ ধুনটে দাড়িপাল্লার জোয়ার: উন্নয়ন ও ন্যায়ের অঙ্গীকারে জনসমুদ্রে রূপ নিল জনসভা বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার আসামীসহ ৩ জন গ্রেফতার রাজশাহীতে রেললাইনের জায়গা অবৈধ দখলে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি তামিম ইকবালকে নিয়ে বিএনপি প্রার্থী রনির মতবিনিময়

৮ দফা দাবিতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, সালনায় শিক্ষার্থীদের বিক্ষোভ

মোঃ ফরিদ হোসেন 
  • Update Time : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১২৮ Time View

গাজীপুর প্রতিনিধিঃ

 

সংবাদঃ ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে গাজীপুরের সালনা এলাকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল থেকে বিপুল সংখ্যক শিক্ষার্থী মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশে অবস্থান নিলে ওই সড়কে যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়।

 

 

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা দাবি করেন, পূর্ব সমাপনী পরীক্ষা বাতিল, কম্পিটেন্সি ভিত্তিক মূল্যায়ন পদ্ধতির সংস্কারসহ মোট ৮ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা মহাসড়কে বসে শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়ে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন। এতে দুই পাশেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত যানবাহন আটকে পড়ে ভোগান্তিতে পড়েন হাজারো মানুষ।

খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন। তবে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলনের কথা জানিয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না বলে জানান।

এ ঘটনায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে যান চলাচলে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হয় এবং আশপাশের এলাকায় তীব্র যানজট ছড়িয়ে পড়ে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102