সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ, দহগ্রামে বিজিবির হাতে আটক বিএসএফ সদস্য – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ, দহগ্রামে বিজিবির হাতে আটক বিএসএফ সদস্য

  • Update Time : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৯২ Time View

নিউজ ডেস্ক:

 

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্তে অবৈধভাবে বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশের সময় এক বিএসএফ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক বিএসএফ সদস্যের নাম বেদ প্রকাশ।

রোববার (২১ ডিসেম্বর) দহগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আঙ্গরপোতা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ডিএএমপি ১/৭ এস–এর কাছাকাছি ডাঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

৫১ বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, আটক বেদ প্রকাশ ভারতের ১৭৪/অর্জুন ক্যাম্পে কর্মরত ছিলেন। গরু ধাওয়া করার সময় তিনি শূন্য লাইন অতিক্রম করে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় টহলরত বিজিবি সদস্যরা তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যান।

আটককৃত বিএসএফ সদস্যের কাছ থেকে একটি শর্টগান, দুই রাউন্ড গুলি, একটি ওয়্যারলেস সেট ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

দহগ্রাম সংগ্রাম কমিটির সম্পাদক রেজানুর রহমান রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তিনি অভিযোগ করেন, ভারতবেষ্টিত দহগ্রাম এলাকায় বিএসএফ সদস্যরা প্রায়ই উসকানিমূলক তৎপরতায় জড়াচ্ছে। এসব কর্মকাণ্ড বন্ধের দাবি জানান তিনি।

এ বিষয়ে ৫১ বিজিবির আনুষ্ঠানিক বক্তব্য না পাওয়া গেলেও দহগ্রাম-আঙ্গরপোতা ক্যাম্পের সুবেদার আইয়ুব আলী বিএসএফ সদস্য আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102