নবীনগরে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১,আটক ৪  – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

নবীনগরে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১,আটক ৪ 

সাহেদ আহমেদ (সৌরভ)
  • Update Time : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৯৫ Time View

নবীনগর,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে চোর সন্দেহে গণপিটুনিতে শাহেদ আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ ৪ জনকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে শনিবার মধ্যরাতে উপজেলার কোনাউর গ্রামে। নিহত শাহেদ আলী উপজেলার সেমন্তঘর গ্রামের মিল্লাত আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে,শনিবার(২০/১২)মধ্যরাতে কাইতলা উত্তর ইউনিয়নের কোনাউর গ্রামের লাবু মিয়ার বাড়িতে নিহত শাহেদ আলী সিঁধ কেটে ঘরে প্রবেশ করলে বাড়ির লোকজন টের পেয়ে তাকে ধরে ফেলেন। পরে ‘চোর চোর’ চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়। এসময় স্থানীয় লোকজনের গণপিটুনিতে ঘটনাস্থলেই শাহেদ আলীর মৃত্যু ঘটে। রবিবার ভোরে অতিরিক্ত পুলিশ সুপার(নবীনগর সার্কেল)পিয়াস বসাক ও থানার ওসি রফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।

ওসি রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় ৪ জনকে আটক করা হয়। প্রকৃত ঘটনা উদঘাটনে আইনগত ব্যবস্থা ও তদন্ত অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102