ধুনট ইজতেমায় ইসলামী শরিয়াহ অনুযায়ী যৌতুকবিহীন বিবাহ সম্পন্ন – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

ধুনট ইজতেমায় ইসলামী শরিয়াহ অনুযায়ী যৌতুকবিহীন বিবাহ সম্পন্ন

  • Update Time : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১৪১ Time View

নিজেস্ব প্রতিবেদক:-

ধুনট ইজতেমা প্রাঙ্গণে ইসলামী শরিয়াহ অনুযায়ী এক অনন্য ও প্রশংসনীয় বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সম্পূর্ণ যৌতুকবিহীন এই বিবাহটি ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সৌহার্দ্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।

বর আহসান হাবীব রাসেল, পিতা মোঃ ওয়ারেস মন্ডল, গ্রাম তারাকান্দি। কনে মোছা: সুমাইয়া আজমি, পিতা মোঃ সোনাউল্লাহ, গ্রাম বেলকুচি, ধুনট।

বিবাহে দিনমহর নির্ধারণ করা হয় ১০ হাজার টাকা, যা নগদ পরিশোধ করা হয়। ইজতেমার পবিত্র পরিবেশে অনুষ্ঠিত এ বিবাহ অনুষ্ঠান উপস্থিত মুসল্লি ও অতিথিদের মধ্যে ধর্মীয় অনুপ্রেরণা সৃষ্টি করে।

বিবাহ পরিচালনা করেন মাওলানা আব্দুর রউফ সাহেব, মুহতামিম, খুকনী আটারদাগ মাদ্রাসা, সিরাজগঞ্জ। এ সময় ধুনট ইজতেমায় আগত ওলামায়ে কেরাম, ধর্মপ্রাণ মুসল্লি এবং বর–কনের আত্মীয়স্বজনরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষপর্বে নবদম্পতির সুখী, শান্তিময় ও কল্যাণময় দাম্পত্য জীবনের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102