হোস্টেল থেকে মরদেহ উদ্ধার আত্মহত্যার প্রাথমিক ধারণা – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

হোস্টেল থেকে মরদেহ উদ্ধার আত্মহত্যার প্রাথমিক ধারণা

মোঃ ফরিদ হোসেন
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১১৮ Time View

গাজীপুর প্রতিনিধি 

 

কিছুদিন আগে রাজধানীর ধানমন্ডি ৩২ এলাকায় মায়ের বয়সী এক নারীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় যে তরুণীর নাম সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত হয়েছিল, আজ সেই তরুণীর মরদেহ হোস্টেল থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত তরুণী একজন শিক্ষার্থী ও রাজনৈতিক কর্মী হিসেবে পরিচিত ছিলেন বলে জানা গেছে।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নির্দিষ্ট সময় পর্যন্ত সাড়া না পেয়ে সহপাঠী ও হোস্টেল কর্তৃপক্ষ সন্দেহ প্রকাশ করেন। পরে কক্ষের ভেতর থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

 

এর আগে ধানমন্ডি ৩২ এলাকায় এক বৃদ্ধ নারীর সঙ্গে তার অসদাচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে দেশজুড়ে তীব্র সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। ওই ঘটনার পর থেকেই তরুণী মানসিক চাপে ছিলেন বলে ধারণা করছেন অনেকে।

 

এদিকে এই মৃত্যুকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ একে ‘কৃতকর্মের ফল’ হিসেবে দেখছেন, আবার অনেকে বলছেন—আইনের মাধ্যমেই প্রতিটি ঘটনার বিচার হওয়া উচিত, কোনো মৃত্যুই সমাধান নয়।

 

পুলিশ জানিয়েছে, এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে—সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102