রায়পুরে অবৈধ মাটি ও নদীর চর কাটায় যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

রায়পুরে অবৈধ মাটি ও নদীর চর কাটায় যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

আরিফ হোসেন রুদ্র 
  • Update Time : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১২৭ Time View

রায়পুর প্রতিনিধি

 

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২নং উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট এলাকায় অবৈধভাবে কৃষিজমির উপরিভাগের মাটি ও নদীর চর কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

 

বুধবার (১২ ডিসেম্বর) রাত ২টা ১০ মিনিটে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় মাটি কাটার উদ্দেশ্যে আনা একটি বাল্কহেড, একটি বেকু মেশিন এবং ১১টি ট্রাক্টর জব্দ করা হয়।

এ ঘটনায় জব্দকৃত যানবাহন নিজ জিম্মায় রাখার অভিযোগে অভিযুক্ত মহসিন বকাউল (২৫)-কে ভ্রাম্যমাণ আদালত ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

 

মোবাইল কোর্ট পরিচালনাকালে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ও তাঁর নেতৃত্বাধীন পুলিশ ফোর্স সার্বিক সহযোগিতা প্রদান করেন।

 

এ বিষয়ে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান বলেন, “রায়পুরে অবৈধ মাটি উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কৃষিজমি ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102