মাদারগঞ্জে নবাগত ইউএনও ও ওসি সাথে গণঅধিকার পরিষদের সৌজন্য সাক্ষাৎ – dainikprothombarta    
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসি বদলির গুঞ্জনে বড় মহল্লায় মাদক ব্যবসায়ীদের উল্লাস দলীয় নেতার আশকারায় মাদক ব্যবসা চাঙ্গা, প্রশাসনের ঘুম হারাম চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া।

মাদারগঞ্জে নবাগত ইউএনও ও ওসি সাথে গণঅধিকার পরিষদের সৌজন্য সাক্ষাৎ

মোঃ আলমগীর হোসাইন হৃদয় 
  • Update Time : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১২৮ Time View

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

 

মাদারগঞ্জ উপজেলার নবাগত নির্বাহী অফিসার (ইউএনও) সুমন চৌধুরী এবং মাদারগঞ্জ মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে গণঅধিকার পরিষদ (জিওপি) মাদারগঞ্জ উপজেলা শাখা। ১১ই ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে ইউএনও কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

 

সাক্ষাৎকালে সংগঠনের নেতৃবৃন্দ নবাগত প্রশাসনিক কর্মকর্তাদের দায়িত্ব গ্রহণ উপলক্ষে শুভেচ্ছা জানান এবং মাদারগঞ্জের উন্নয়ন, সুশাসন ও জনসেবামূলক কর্মকাণ্ডে সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন।

 

সৌজন্যে সাক্ষাতে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ মাদারগঞ্জ উপজেলা শাখার আহবায়ক মুহাম্মদ হামিদুর রহমান, সদস্য সচিব জিল্লুর রহমান, যুগ্ম সদস্য সচিব রবিন চৌধুরী, যুগ্ম সদস্য সচিব এবাদুল হক এবং যুগ্ম আহবায়ক বেলাল হোসেন।

 

নতুন দায়িত্বপ্রাপ্ত ইউএনও ও ওসি মাদারগঞ্জের সার্বিক উন্নয়ন এবং আইনশৃঙ্খলা রক্ষায় সকলে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102