কালীগঞ্জে লাইসেন্সবিহীন করাতকলের বিরুদ্ধে অভিযান ৪ মামলায় ৪০ হাজার টাকা জরিমানা – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

কালীগঞ্জে লাইসেন্সবিহীন করাতকলের বিরুদ্ধে অভিযান ৪ মামলায় ৪০ হাজার টাকা জরিমানা

মোঃ ফরিদ হোসেন
  • Update Time : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৯২ Time View

গাজীপুর প্রতিনিধি 

 

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাংগালিয়া ইউনিয়নের আওড়াখালী বাজার এলাকায় আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে লাইসেন্সবিহীন করাতকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযানে করাতকল (লাইসেন্স) বিধিমালা–২০১২ লঙ্ঘনের দায়ে চারটি মামলায় মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

 

দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। করাতকল (লাইসেন্স) বিধিমালা–২০১২-এর ১২ ধারার আওতায় এসব মামলা দায়ের ও দণ্ড প্রদান করা হয়।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানানো হয়, করাতকল আইনের আওতার বাইরে কোনো করাতকল পরিচালনা করতে দেওয়া হবে না। নিয়মভঙ্গকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

অভিযানকালে উপজেলা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম, থানা পুলিশের সদস্য এবং আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102