নিরাপত্তার দাবিতে টঙ্গী পূর্ব থানা ঘেরাও, দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

নিরাপত্তার দাবিতে টঙ্গী পূর্ব থানা ঘেরাও, দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের

মোঃ ফরিদ হোসেন
  • Update Time : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৭৪ Time View

গাজীপুর প্রতিনিধি 

 

টঙ্গীতে সম্প্রতি ছিনতাই ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছে সাধারণ মানুষ। এই পরিস্থিতির প্রতিবাদ জানাতে আজ ০৮/12/২০২৫ টঙ্গীর সাধারণ জনগণ টঙ্গী পূর্ব থানা ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করে।

 

বিক্ষোভ চলাকালে এলাকাবাসী জানান, প্রতিদিনই কোনো না কোনো স্থানে ছিনতাই, চুরি ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটছে, যা জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে। বিশেষ করে সন্ধ্যার পর চলাচল করা দুষ্কর হয়ে পড়েছে।

 

এ সময় টঙ্গী পূর্ব থানার কর্মকর্তা মেহেদী হাসান উত্তেজিত জনতাকে শান্ত থাকার অনুরোধ জানান। তিনি দ্রুত ছিনতাইকারীদের গ্রেফতার, টহল জোরদার এবং সার্বিকভাবে এলাকার নিরাপত্তা বৃদ্ধির আশ্বাস দেন।

 

বিক্ষুব্ধ জনতার স্পষ্ট দাবি—

“নিরাপদ টঙ্গী গড়ে তুলতে হবে, ছিনতাইকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

 

স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসনের আশ্বাস যেন দ্রুত বাস্তবায়নের মাধ্যমে টঙ্গীর জনগণ আবারও স্বস্তিতে জীবনযাপন করতে পারে…

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102