চৌরাস্তায় আল রাজী হাসপাতালে নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ – dainikprothombarta    
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসি বদলির গুঞ্জনে বড় মহল্লায় মাদক ব্যবসায়ীদের উল্লাস দলীয় নেতার আশকারায় মাদক ব্যবসা চাঙ্গা, প্রশাসনের ঘুম হারাম চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া।

চৌরাস্তায় আল রাজী হাসপাতালে নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ

মোঃ ফরিদ হোসেন
  • Update Time : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৬ Time View

 গাজীপুর প্রতিনিধি 

 

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় অবস্থিত আল রাজী হাসপাতালে চিকিৎসা অবহেলায় নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। নবজাতকের লাশ নিয়ে শিশুটির পরিবার শ্রীপুর থানায় হাজির হয়ে ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

 

পরিবারের অভিযোগ, হাসপাতালে কোনো ডাক্তার উপস্থিত না থাকায় কয়েকজন নার্স প্রসূতিকে ঘিরে অনিয়মিত ও অদক্ষভাবে প্রসব করানোর চেষ্টা করেন। তারা প্রসূতির হাত-পা বেঁধে বা চেপে ধরে জোরপূর্বক সন্তান বের করার চেষ্টা করলে নবজাতকের মাথা ফেটে রক্ত বের হতে থাকে। ধস্তাধস্তি ও ভুল পদ্ধতির কারণে শিশুটি মারা যায় বলে দাবি পরিবারের।

 

দীর্ঘ ১০ বছর পর একটি কন্যা সন্তানের মুখ দেখার আশা পূরণ হয়েছিল পরিবারটির। কিন্তু হাসপাতালের অবহেলায় সেই সুখ স্বপ্নে পরিণত হওয়ার আগেই শেষ হয়ে যায়—এমনই বেদনাময় অভিযোগ করেছেন স্বজনরা।

 

স্থানীয়দের প্রশ্ন, “আর কত মায়ের কোল খালি হলে এসব কসাইখানা খ্যাত অবৈধ হাসপাতাল বন্ধ হবে?” তারা মনে করেন, কিছু অসাধু ব্যক্তির তদবিরে অনুমোদনহীন হাসপাতালগুলো এখনো চালু থাকতে পারছে।

 

এ বিষয়ে তদন্ত ও দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102