গাজীপুরের কালিয়াকৈর কারখানার পানি পানে অসুস্থ ৩০০ শ্রমিক। – dainikprothombarta    
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

গাজীপুরের কালিয়াকৈর কারখানার পানি পানে অসুস্থ ৩০০ শ্রমিক।

শাহরিয়া নাজীম
  • Update Time : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১০৫ Time View

কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি 

 

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৮ নং ওয়ার্ড বোর্ডমিল এলাকার একটি তৈরি পোশাক কারখানায় পানি পান করে তিন শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। এমন পরিস্থিতি দেখে কারখানা কর্তৃপক্ষ দুইদিনের ছুটি ঘোষণা করে।

 

সোমবার সন্ধ্যায় মোয়াজউদ্দিন টেক্সটাইল কারখানায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয়রা। সোমবার কারখানার পানি পান করার পর থেকে আস্তে আস্তে অনেকে অসুস্থ হওয়া শুরু করে তারা জানায়, অসুস্থদের মধ্যে অন্তত ৫০ জনকে মহাখালী আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। বাকিদের আশেপাশে থাকা স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

বেশিরভাগ শ্রমিকই ডায়রিয়ায় আক্রান্ত বলে জানিয়েছেন স্থানীয় চিকিৎসকরা। সফিপুর তানহা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাহিদ ইসলাম বলেন, যেসব শ্রমিক এই হাসপাতালে চিকিৎসার জন্য এসেছেন তারা সবাই খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন। প্রায় সবারই ডায়রিয়া হয়েছে। বেশ কয়েকজনের অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে মহাখালী আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রে পাঠানো হয়েছে।

 

চিকিৎসাধীন শ্রমিক রহিমা আক্তার জানান, কারখানার পানি পান করার পরই পেট ব্যথা শুরু হয় এবং পরে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পড়ি।

 

 

মোয়াজ উদ্দিন টেক্সটাইল কারখানার ডেপুটি ম্যানেজার মমিনুল ইসলাম বলেন, আমাদের শ্রমিকরা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং কারখানা কর্তৃপক্ষের অর্থায়নে সকল অসুস্থ শ্রমিকের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102