কয়রায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাগালি ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল। – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

কয়রায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাগালি ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল।

মিলন হোসেন
  • Update Time : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৬২ Time View

কয়রা (খুলনা) প্রতিনিধিঃ

 

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা দীর্ঘ আয়ু কামনায় ২ নং বাগালী ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাগালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ২ রা ডিসেম্বর রোজ মঙ্গলবার আছর নামাজ শেষে ২ নং বাগালী ইউনিয়ন নারায়ণপুর বাজারে খেলার মাঠে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির আহবায়ক কমিটি প্রভাবশালী সদস্য ও কয়রা উপজেলা বিএনপি সাবেক যুগ্ন আহবায়ক এম এ হাসান, খুলনা জেলা বিএনপি সদস্য আলহাজ্ব আবু সাঈদ বিশ্বাস, কয়রা উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক কোহিনুর ইসলাম, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি ডাক্তার নুর ইসলাম খোকন, ২ নং বা বাগালী ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক রফিকুল মিস্ত্রি, আব্দুল গফফার, ফারুক হোসেন, গোলাম রেজা, আশরাল পল্টু, আবুল কালাম কয়রা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক ইসানুর রহমান, যুগ্ম আহবায়ক মোঃ আছাদুল, মোঃ দেলোয়ার হোসেন, আওছাফুর , মোস্তাফিজুর রহমান খোকন , সেলিম কালাম, লিটন,কয়রা উপজেলা কৃষক দলের সদস্য সচিব আবু সাঈদ মালি, কয়রা উপজেলা সাবেক ছাত্রদলের আহবায়ক আবুল কালাম আজাদ কাজল, খান সাহেব ডিগ্রী কলেজে ছাত্রদলের সভাপতি মাসুম বিল্লাহ, বাগালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিলন হোসেন এছাড়া আরো অনেকে উপস্থিত ছিলেন।

 

উক্ত দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন নারায়ণপুর বাজার মসজিদ সম্মানিত ইমাম মুফতি মোঃ আলমগীর হোসেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102