টঙ্গীতে জোড়ে ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু – dainikprothombarta    
শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসি বদলির গুঞ্জনে বড় মহল্লায় মাদক ব্যবসায়ীদের উল্লাস দলীয় নেতার আশকারায় মাদক ব্যবসা চাঙ্গা, প্রশাসনের ঘুম হারাম চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া।

টঙ্গীতে জোড়ে ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু

মোঃ ফরিদ হোসেন
  • Update Time : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১০৫ Time View

গাজীপুর সদর পতিনিধি

 

সংবাদ :গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের জোড়ে অংশগ্রহণ করতে এসে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। শনিবার ভোররাতে তাঁর মৃত্যু ঘটে বলে ইজতেমা ময়দান সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

 

মৃত ব্যক্তির পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। ধারণা করা হচ্ছে, শারীরিক অসুস্থতার কারণে তিনি মারা যান। সকালে ইজতেমা ময়দানে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।

 

এর আগে আরও কয়েকজন মুসল্লি জোড় ইজতেমায় অংশগ্রহণ করতে এসে অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে মারা গেছেন বলে জানা গেছে। ইজতেমা ময়দানে আগত মুসল্লিদের নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মেডিকেল টিম প্রস্তুত রয়েছে।

 

ইজতেমার জোড় পর্বে দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজারো মুসল্লি অংশ নিচ্ছেন। আগামী মূল ইজতেমাকে সামনে রেখে ধর্মীয় শিক্ষা, আলোচনা ও আধ্যাত্মিক বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102