যশোরে অস্ত্র–গাঁজাসহ যুবক আটক – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

যশোরে অস্ত্র–গাঁজাসহ যুবক আটক

সাইফুল ইসলাম শাহিন
  • Update Time : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১২১ Time View

খুলনা বিশেষ প্রতিনিধি

 

 

যশোরে পাঁচটি বিদেশি পিস্তল, দশটি ম্যাগাজিন ও ৫০ রাউন্ড গুলি, সাড়ে চার কেজি গাঁজাসহ লিটন গাজী (৪০) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার গভীর রাতে সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের মধুগ্রাম থেকে তাকে আটক করা হয়। তিনি সদর উপজেলার সুজলপুর গ্রামের নুর ইসলাম গাজীর ছেলে।

 

পুলিশ জানায়, উদ্ধার হওয়া এসব অস্ত্রের চালান ভারত থেকে আনা হয়েছে। বেনাপোল থেকে চালানটি কক্সবাজারের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল।

 

আজ রোববার দুপুরে নিজ দপ্তরে যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, শনিবার গভীর রাতে লিটন গাজীর বাসায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি টিম। এসময় তার ঘরে বক্সখাটের মধ্যে লুকিয়ে রাখা সেভেন পয়েন্ট সিক্সটিভাইভ মডেলের পাঁচটি বিদেশি পিস্তল, দশটি ম্যাগাজিন, ৫০ রাউন্ড গুলি এবং সাড়ে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। তিনি একজন অবৈধ অস্ত্র ব্যবসায়ী। উদ্ধার হওয়া অস্ত্র চট্টগ্রাম ও কক্সবাজারে পাঠানোর জন্য নিজের কাছে রেখেছিলেন লিটন গাজী। বেনাপোল সীমান্ত দিয়ে এগুলি আনা হয়। তিনি তার এক ব্যবসায়ী পার্টনারের কাছে এসব অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এর আগেও তিনি কক্সবাজারে একাধিক অস্ত্রের চালান পাঠিয়েছেন বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। সহযোগীদের শনাক্ত করতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) আহসান হাবীব, ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক ভুঞা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102