মাদারগঞ্জে মর্মান্তিক নির্যাতনের সুষ্ঠু বিচারের দাবিতে ও মিথ্যা, বানোয়াট মামলায় হয়রানির প্রতিবাদে মানববন্ধন  – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

মাদারগঞ্জে মর্মান্তিক নির্যাতনের সুষ্ঠু বিচারের দাবিতে ও মিথ্যা, বানোয়াট মামলায় হয়রানির প্রতিবাদে মানববন্ধন 

মোঃ আলমগীর হোসাইন 
  • Update Time : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১১৬ Time View

মাদারগঞ্জ প্রতিনিধি:-

 

জামালপুরের মাদারগঞ্জে বাড়ি থেকে অপহরণ ও হত্যার উদ্দেশ্যে গাছের সাথে বেঁধে নির্যাতন, সেই সাথে ভুক্তভোগীদের মিথ্যা,বানোয়াট মামলায় হয়রানির প্রতিবাদে এবং মর্মান্তিক নির্যাতনের সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।

 

আজ রবিবার( ৩০ নভেম্বর ২৫) সকালে ভুক্তভোগী ও উপজেলার আদারভিটা ইউনিয়নের নলকা এলাকাবাসীর আয়োজন নলকা আশেকের মোড় চত্বরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন নির্যাতনের শিকার হৃদয়ের নানী মোছাঃ বেগম,প্রতিবেশী মোতালেব হোসেন,জবেদ আলী,সালাম ও হাশেম প্রমুখ৷

 

বক্তারা অভিযোগ করে বলেন,গত ১৪ অক্টোবর পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে তর্ক – বিতর্ক ও হাতাহাতি এর জেরে নলকা এলাকার এডভোকেট রফিকুল ইসলাম জুলহাস এর ভাই আলহাজ্ব,ভাতিজা ইতিহাস,সোহাগ,শাকিল,ভাতিজি জামাই মিঠুন মোল্লা প্রতিবেশী মরহুম এফাজ মন্ডলের এতিম নাতি হৃদয়কে বাড়ি থেকে তুলে নিয়ে গাছে বেঁধে নির্মম নির্যাতন করে। এ ঘটনায় ভুক্তভোগী হৃদয়ের বাবা মাদারগঞ্জ মডেল থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন৷

 

এরপর আসামীরা জামিনে বের হয়ে এসে উল্টো ভুক্তভোগী ও তাদের সহযোগিতাকারীদের বানোয়াট মামলায় ফাঁসিয়ে হয়রানী করা করা হচ্ছে৷ হৃদয়কে নির্যাতনের বিচারের দাবিসহ মিথ্যা বানোয়াট মামলা থেকে মুক্তির জন্য সরকারের কাছে দাবি জানান বক্তারা। মানববন্ধনে কয়েকশো নারী পুরুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102