বেরোবিতে শিক্ষার্থী পরিষদের উদ্যোগে ১৫০০ শিক্ষার্থীর অংশগ্রহণে ম্যারাথন অনুষ্ঠিত  – dainikprothombarta    
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে ৯৩৫ ভোটকেন্দ্র সিসিটিভির আওতায়, মাঠে সাড়ে ১৮ হাজার আইনশৃঙ্খলা বাহিনী রাজশাহীতে ভোট কেন্দ্র ঘিরে পাঁচ স্তরের নিরাপত্তা নির্বাচন ও গণভোট ঘিরে মোটরসাইকেল নিষেধাজ্ঞা অমান্য: রায়পুরে দুইজনকে জরিমানা মঞ্জুরুল আহসান মুন্সী বিএনপি থেকে বহিষ্কার নির্বাচন ঘিরে ঘরমুখো মানুষের ঢল, গাজীপুর মহাসড়কে তীব্র যানজট কায়কোবাদের প্রার্থিতা বহাল, লিভ টু আপিল খারিজ ধুনটে দাড়িপাল্লার জোয়ার: উন্নয়ন ও ন্যায়ের অঙ্গীকারে জনসমুদ্রে রূপ নিল জনসভা বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার আসামীসহ ৩ জন গ্রেফতার রাজশাহীতে রেললাইনের জায়গা অবৈধ দখলে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি তামিম ইকবালকে নিয়ে বিএনপি প্রার্থী রনির মতবিনিময়

বেরোবিতে শিক্ষার্থী পরিষদের উদ্যোগে ১৫০০ শিক্ষার্থীর অংশগ্রহণে ম্যারাথন অনুষ্ঠিত 

 মোঃ মাশরিকুল হাসান সোহেল
  • Update Time : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৪৬ Time View

বেরোবি প্রতিনিধি :

 

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর (বেরোবিতে) শিক্ষার্থী পরিষদের উদ্যোগে ১৫০০ শিক্ষার্থীর অংশগ্রহণে ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর ২০২৫) সকাল ৭ টায় ৩০ মিনিটে ম্যারাথন বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু করে শাপলাচত্বর হয়ে প্রধান ফটকে এসে বিজয়ীদের নির্বাচন করা হয়েছে।

প্রথম ৮০ জনকে মেডেল, টি-শার্ট ও স্নাক্স এর ব্যাবস্থা করেছেন।

 

এ সময় বেরোবি শিক্ষার্থী পরিষদের সভাপতি আহমাদুল হক আলবীর বলেন, বেরোবি শিক্ষার্থী পরিষদের আজকের এই অন্যান্য আয়োজনে অংশগ্রহণকারী আছে এক হাজার পাঁচশত জন। শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতন করার পাশাপাশি দেশের কল্যাণে সকলের একতাবদ্ধতা থাকার উদ্বুদ্ধ করাই আজকের আয়োজনের মূল উদ্দেশ্য। যাঁরা রেজিষ্ট্রেশন করার মাধ্যমে আমাদের এই আয়োজনে শামিল হয়েছে সকলকে ধন্যবাদ জানাই।

 

ম্যারাথনের অংশগ্রহণকারী এক শিক্ষার্থী বলেন, আজকের ম্যারাথন দৌড়ে অংশ নিতে পেরে আমি সত্যিই গর্বিত। বেরোবি শিক্ষার্থী পরিষদের এই আয়োজন আমাদের শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা এবং দলগত চেতনা আরও শক্তিশালী করেছে। নিয়মিত ব্যায়াম ও সুস্থ জীবনযাপনের গুরুত্ব বুঝতে এটি দারুণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এমন স্বাস্থ্যসম্মত কার্যক্রমে অংশ নেওয়ার আশা রাখছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102