শীর্ষ সন্ত্রাসী পিচ্চি মনিরের সহযোগী অনিক আটক লালবাগে – dainikprothombarta    
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসি বদলির গুঞ্জনে বড় মহল্লায় মাদক ব্যবসায়ীদের উল্লাস দলীয় নেতার আশকারায় মাদক ব্যবসা চাঙ্গা, প্রশাসনের ঘুম হারাম চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া।

শীর্ষ সন্ত্রাসী পিচ্চি মনিরের সহযোগী অনিক আটক লালবাগে

মো: জাহাঙ্গীর আলম
  • Update Time : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৫ Time View

নিজেস্ব প্রতিবেদক:-

সেনা অভিযানে রাজধানীর লালবাগ থানাধীন শহীদ নগরের কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী পিচ্চি মনিরের সহযোগ এবং ডাকাতি চক্র সক্রিয় সদস্য “অনিক” গ্রেফতার।

রোববার (২২ সেপ্টেম্বর) গভীর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজিমপুর আর্মি ক্যাম্প, ৪৬ স্বতন্ত্র পদাতিক বিগ্রেড এর অধিনস্ত *অজেয় চার*-এর একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে।

রাজধানীর লালবাগ থানাধীন শহীদ নগর একটি উচ্চ-অপরাধ প্রবণ এলাকা। এখানে একাধিক অপরাধী চক্র সক্রিয় রয়েছে। সম্প্রতি একটি ডাকাতি ও মাদক চক্রের বিষয়ে গোয়েন্দা তথ্য পাওয়া যায়। ওই তথ্যের ভিত্তিতে অনিককে চিহ্নিত করা হয়। তিনি দীর্ঘদিন ধরে পুলিশের পোশাক পরে শহীদ নগর ও আশপাশের এলাকায় মাদক ব্যবসা, ডাকাতি এবং সংগঠিত অপরাধ চালিয়ে আসছিলেন।

অভিযানের সময় সমন্বিতভাবে প্রথমে অনিককে গ্রেপ্তার করা হয়। পরে নিকটস্থ একটি নির্মাণাধীন বাড়ি তল্লাশি চালিয়ে অস্ত্র, বিস্ফোরক তৈরির সরঞ্জাম এবং পুলিশের পোশাক উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আলামতসমূহের মধ্যে রয়েছে- *১টি রিভলভার, ২ বক্স ককটেল তৈরির রাসায়নিক দ্রব্য, ৪টি প্রস্তুত ককটেল; পুলিশের ৫ সেট পোশাক; ১টি পুলিশের রোড মার্কার এবং ২টি মোবাইল ফোন*।

অভিযানের সময় কোনো ধরনের প্রতিরোধের সম্মুখীন হতে হয়নি। আটককৃত অনিককে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পরবর্তী আইনগত পদক্ষেপের জন্য লালবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102