মাদারগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

মাদারগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ

মোঃ আলমগীর হোসাইন
  • Update Time : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৯৮ Time View

মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি:-

অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি এ স্লোগানে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে  জামালপুরের মাদারগঞ্জে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ২ টায় উপজেলা চত্বরে বর্ণাঢ্য র‍্যালী শেষে উপজেলা পুকুরে চারা মাছ অবমুক্ত করা হয় পরে খরকা হলরুমে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরুস্কার প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নাদির শাহ। সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য অফিসার (অ.দা.) জাকির হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন
উপজেলা কৃষি অফিসার হাবিবুর রহমান, প্রাণী সম্পদ অফিসার ডাঃ রিজভী আহম্মেদ,উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া তমাল,

সমবায় অফিসার হাবিবুর রহমান, মাদারগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি এস এম হুমায়ুন কবির, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, মৎস্যজিবী শেখ মোঃ ইব্রাহিম প্রমূখ। সঞ্চালনায় উপজেলা মৎস্য অফিসের (এফ.এ) শেখ আল আমিন। পরে ৩ জন সফল মৎস্যজীবিদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102