মাদারগঞ্জ সরকারি হাসপাতালে দীর্ঘ ১ বছর পর ফের চালু হলো এক্স-রে সেবা  – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

মাদারগঞ্জ সরকারি হাসপাতালে দীর্ঘ ১ বছর পর ফের চালু হলো এক্স-রে সেবা 

মোঃ আলমগীর হোসাইন
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৭৬ Time View

মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি:-

দীর্ঘ ১ বছর বন্ধ থাকার পর জামালপুরের
মাদারগঞ্জ সরকারি হাসপাতালে ফের চালু করা হয়েছে  ডিজিটাল এক্স রে  সেবা।

মঙ্গলবার দুপুরে ১০০ শয্যা মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ভবনের নিচতলায় ডিজিটাল এক্স রে  সেবা কার্যক্রম ফিতা কেটে শুভ উদ্বোধন করেন জামালপুর জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আজিজুল হক।

এ সময় মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন, মেডিকেল অফিসার ডাঃ আবু রায়হান, এনসিপি নেতা সিয়াম আহমেদ সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

হাসপাতালে আসা সেবা প্রার্থীদের মধ্যে মনোহর, ছালাম ও জসিম উদ্দিন জানান মাস খানেক আগে হাসপাতালে এসে এক্স রে সেবা থেকে বঞ্চিত ছিলাম। বাহিরে থেকে ৫/৬ শ টাকায় এক্স রে করতে হয়েছে। এখন এক্স রে চালু হওয়ায় অল্প খরচে আমাদের মত গরিবের  অনেক  উপকার হবে।

এ ব্যাপারে মেডিকেল অফিসার ডাঃ আবু রায়হান বলেন মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যা উন্নিত হলেও চলছে ৫০ শয্যায়। ৫০ শয্যা হিসেবে মেডিকেল অফিসার থাকার কথা ৭ জন সেখানে আমরা ৩ জন রয়েছি। তবুও সর্বোচ্চ চেষ্টায়  চিকিৎসা সেবা দিচ্ছি।

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন জানান  এক্স রে  ফিল্ম না থাকায় দীর্ঘ ১ বছর এ সেবা থেকে বঞ্চিত হয়ে আসছে সেবা প্রার্থীরা।  বর্তমানে এই হাসপাতাল থেকে সরকারি ফি মাত্র ৭০ টাকায় এক্স রে সেবা পাবে। বর্তমানে প্রধান সমস্যা হচ্ছে হাসপাতালে জনবল সংকট।  এ কারণে ব্যাপক প্যারা নিয়ে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে কয়জন মেডিকেল অফিসারসহ মেডিকেল টেকনোলজিস্ট ও উপ সহকারী  কমিউনিটি অফিসারবৃন্দ।

এক্স রে সেবা ছাড়া ও অন্যান্য চিকিৎসা সেবা নিতে সরকারি  হাসপাতালে আসার আহবান জানিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102