গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা, বিচারের দাবিতে সখীপুর প্রেসক্লাবের মানববন্ধন – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা, বিচারের দাবিতে সখীপুর প্রেসক্লাবের মানববন্ধন

মোঃ আবু বকর সিদ্দিক (অপু)
  • Update Time : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১০৫ Time View

সখিপুর টাঙ্গাইল প্রতিনিধ: 

গাজীপুরে “দৈনিক প্রতিদিনের কাগজ” পত্রিকার স্টাফ রিপোর্টার মো. আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নির্মমভাবে কুপিয়ে হত্যা করার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সখীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) সকাল ১০টায় সখীপুর প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার না করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা না করলে কঠোর আন্দোলনের হুমকি দেন।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সখীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল গফুর, সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ, মতিউর রহমান, সাইফুল ইসলাম সানি, মোজাম্মেল হক সজল, মাসুদ রানাসহ অনেকে বক্তব্য দেন।

এসময় বক্তারা বলেন, ‘একটি স্বাধীন দেশে সাংবাদিক তুহিনকে এরকম নির্মমভাবে হত্যা করা অসহনীয় এবং এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দ্রুত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’ তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের উচিত যথাযথ পদক্ষেপ নেয়া। অন্যথায় দেশের সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।

মানববন্ধনে সখীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102