পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন – dainikprothombarta    
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসি বদলির গুঞ্জনে বড় মহল্লায় মাদক ব্যবসায়ীদের উল্লাস দলীয় নেতার আশকারায় মাদক ব্যবসা চাঙ্গা, প্রশাসনের ঘুম হারাম চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া।

পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন

নুরুল আমিন পলাশ
  • Update Time : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১২৬ Time View

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:- 

পরিবেশের ভারসাম্য রক্ষায় পাইকগাছায় পরিবেশবাদী সংগঠণ বনবিবির উদ্যোগে বৃক্ষ রোপন ও বিতারণ করা হয়েছে। “গাছ লাগাই- পরিবেশ বাঁচাই” এই প্রতিপাদ্যে ১১ জুলাই শুক্রবার সাড়ে ১১ টায় উপজেলার গোপালপুর মেইন সড়কের পাশে বৃক্ষরোপণ ও চারা বিতারণ করা হয়েছে।

বৃক্ষরোপণ ও চারা বিতারণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পরিবেশবাদী সংগঠণ বনবিবির সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান, অ্যাড. শফিকুল ইসলাম কচি, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের দপ্তর সম্পাদক রোজী সিদ্দিকী, লিনজা আক্তার মিথিলা, ফারিয়া সুলতানা, মাইসা ছামিহা জুঁই, মাসুমা পারভিন, আলম হোসেন, সমিরণ বিশ্বাস প্রমুখ। সড়কের পাশে নিম, কদবেল ও পেয়ারার চারা রোপন করা হয়েছে।
বৃক্ষ আমাদের ছায়া দেয়, ফল দেয়, কাঠ দেয়, আক্সিজেন দেয়, কার্বনডাই অক্সাইড শোষন করে, সর্বোপরি পরিবেশের ভারসাম্য রক্ষা করে। পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষার জন্য বৃক্ষের গুরুত্ব অপরিসীম। বর্ষাকালে বৃক্ষের চারা রোপণের উপযুক্ত সময়। এ সময় প্রচুর বৃষ্টি হয় এবং উর্বরা শক্তিবৃদ্ধি পায়। চারা শিকড় দ্রুত মাটিতে ছড়িয়ে পড়ে এবং খাবার তৈরিতে সক্ষম হয়। পরিবেশবাদী সংগঠণ বনবিবির উদ্যোগে ভাদ্র মাস পর্যন্ত উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ বিতারণ ও রোপন কর্মসূচি পালন অব্যহত রেখেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102