“মানুষ কাগজে-কলমে পরিবর্তিত হয়েছে, কিন্তু আসলে পরিবর্তন হয়নি” — সুজন কেন্দ্রীয় সমন্বয়কারী – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

“মানুষ কাগজে-কলমে পরিবর্তিত হয়েছে, কিন্তু আসলে পরিবর্তন হয়নি” — সুজন কেন্দ্রীয় সমন্বয়কারী

  • Update Time : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৭২ Time View

কুমিল্লা জেলা প্রতিনিধি:-

“সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষা কবচ” — এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হলো ‘জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক নাগরিক সংলাপ ও গোলটেবিল আলোচনা।

বুধবার (৯ জুলাই) কুমিল্লা মহানগরীর একটি রেস্টুরেন্টের মিলনায়তনে এ সভার আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। এতে সভাপতিত্ব করেন সুজন কুমিল্লা জেলা শাখার সভাপতি শাহ মো. আলমগীর খান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুজন কেন্দ্রীয় কমিটির সমন্বয়কারী দিলীপ কুমার সরকার বলেন,

“মানুষ কাগজে-কলমে অনেক পরিবর্তনের কথা বললেও, আসলে মানুষ নিজের ভিতর থেকে পরিবর্তন হয়নি। পরিবর্তন শুরু করতে হবে নিজেকে দিয়ে। নিজেকে সুশাসনে রাখতে হবে, পরিবার ও সমাজকে সুশাসনের পথে পরিচালিত করতে হবে। মানুষকে সৎ হতে হবে — তাহলেই ভালো বাঙালি হওয়া সম্ভব এবং আমরা একটি ভালো বাংলাদেশ গড়ে তুলতে পারবো।”

তিনি আরও জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুজন কিছু ইতিবাচক পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে এবং সকলকে সেই পরিবর্তনের সঙ্গে থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সুজনের সহ-সমন্বয়কারী জিল্লুর রহমান, নোয়াখালী জেলা শাখার সভাপতি আবু নাছের মিন্টু, চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মোশাররফ হোসেন, লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি কামাল হোসেন, কুমিল্লা মেডিকেল কলেজের চিকিৎসক ডা. আরিফ হোসেন খান, কুমিল্লা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মেজর শফিকুর রহমান, সাংবাদিক সৈয়দ আহমদ লাভলু ও আবুল কালাম আজাদ ভূঁইয়া।

এছাড়াও কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার সুজন নেতৃবৃন্দ, চিকিৎসক, আইনজীবী, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক, কবি-সাহিত্যিক, তরুণ প্রজন্মসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা সংলাপে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102