খেলাধুলাই পারে তরুণ সমাজকে মাদক ও প্রযুক্তির ক্ষতিকর আসক্তি থেকে রক্ষা করতে — ইবাদুল হক রুবায়েদ – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

খেলাধুলাই পারে তরুণ সমাজকে মাদক ও প্রযুক্তির ক্ষতিকর আসক্তি থেকে রক্ষা করতে — ইবাদুল হক রুবায়েদ

  • Update Time : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ২৫০ Time View

খুলনা ব্যুরো :

খুলনা: তরুণ সমাজকে মাদক, মোবাইল ও ইন্টারনেটের অতিরিক্ত আসক্তি থেকে দূরে রেখে একটি মেধাভিত্তিক, স্বাস্থ্যবান ও সচেতন প্রজন্ম গড়ে তুলতেই আয়োজন করা হয় শহিদ জিয়া স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ। খুলনা-৫ আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী এবং খুলনা জেলা যুবদলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েদের সার্বিক সহযোগিতায় ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের আন্দুলিয়া স্পোর্টিং ক্লাব মাঠে এই ম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলার বিশেষ আকর্ষণ ছিলেন ইবাদুল হক রুবায়েদ নিজেই তরুণদের সঙ্গে মাঠে নেমে তিনি খেলায় অংশগ্রহণ করেন এবং চমৎকার পারফরম্যান্সের মাধ্যমে ২টি গোলও করেন। প্রিয় নেতার সঙ্গে মাঠে খেলার সুযোগ পেয়ে স্থানীয় তরুণরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

স্থানীয় এক বাসিন্দা বলেন, “আমাদের আগামীর এমপি সাহেব সাধারণ মানুষের সঙ্গে মাঠে খেলছেন, এটি দেখে আমরা অভিভূত। উনি সত্যিকার অর্থেই তৃণমূলের নেতা।”

খেলোয়াড়দের ভাষ্যে, রুবায়েদ ভাইয়ের ব্যবহার ছিল বন্ধুসুলভ ও অনুপ্রেরণাদায়ক। খেলার শেষে তিনি আমাদের একটি ফুটবল উপহার দেন এবং জানান, খেলাধুলার উন্নয়নে প্রয়োজনীয় সব সহযোগিতা তিনি করবেন।

উক্ত খেলায় আরও উপস্থিত ছিলেন— খুলনা জেলা বিএনপির সদস্য ও ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক শেখ সরোয়ার হোসেন, খুলনা জেলা বিএনপির সদস্য শেখ হাফিজুর রহমান, খুলনা জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেন, এফএম গোলাম সারোয়ার, আব্দুল মজিদ জোয়ারদার, প্রভাষক মঞ্জুর রসিদ, সন্দীপ চট্টোপাধ্যায়, শেখ শামীম আহমেদ, শেখ ফরিদুল ইসলাম, সরদার বিল্লাল হোসেন, মোহাম্মদ ইমরান হোসেন, মো. জাকির হোসেন, মুজাহিদ ইসলাম, মাস্টার আইয়ুব আহমেদ, গাজি শাহেদুজ্জামান বাবু, খোকন তালুকদার, মাস্টার নজরুল ইসলাম, এম. আমিনুল ইসলাম আকুঞ্জি, ইব্রাহিম খান টুটুল, মমতাজ উদ্দিন, নুরুজ্জামান, আমিনুল ইসলাম, খান আরিফ, শামিম আক্তার রুমন, খান শুয়াইব আহমেদ, এনামুল হক মল্লিক, আলমগির, সেলিম, ওসমান, খালিদ ওয়ালিদ, অনিক আহমেদ, নীলাদ্রি কুমার মন্ডল, তৌহিদুর রহমান, মাহফুজুর রহমান, ফয়সাল চৌধুরি প্রমুখ।

এই প্রীতি ম্যাচে অংশগ্রহণকারী ও দর্শকদের মিলিত উপস্থিতি প্রমাণ করে—খেলাধুলা হতে পারে ইতিবাচক সামাজিক পরিবর্তনের অন্যতম হাতিয়ার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102