উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মুরাদনগরে বিক্ষোভ – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মুরাদনগরে বিক্ষোভ

  • Update Time : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১১৯ Time View

মো: আমিনুল ইসলাম (কুমিল্লা জেলা প্রতিনিধি):-

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ করেছে কুমিল্লার মুরাদনগরবাসী।

বুধবার বিকেলে উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি বিশাল বিক্ষোভ মিছিল মুরাদনগর উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আল্লাহু চত্বরে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত সমাবেশ।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট ওবায়দুল হক সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা ইব্রাহিম খলিল, ছাত্র সমন্বয়ক প্লাবন আহম্মদ, সমাজসেবক কামারুল হাসান ক্যানাল এবং কবির হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে যে অপপ্রচার চালানো হচ্ছে, তা অত্যন্ত নিন্দনীয়। তারা এর তীব্র প্রতিবাদ জানান এবং এমন অপপ্রচারে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি তোলেন। একই সঙ্গে তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন—এ ধরনের অপপ্রচার অব্যাহত থাকলে রাজপথে কঠোর আন্দোলনের মাধ্যমে তার জবাব দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102