শ্রমিকদল ধনবাড়ী উপজেলাও পৌর শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

শ্রমিকদল ধনবাড়ী উপজেলাও পৌর শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১০৭ Time View

টাংগাইল জেলা প্রতিনিধি, রাকিব হাসান:

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল উপজেলা ও পৌর শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার (২৪ জুন) বিকেলে ধনবাড়ী বাসস্ট্যান্ডে বিনিময় মালিক সমিতির ভবনে । উক্ত পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন ।

ধনবাড়ী উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আব্দুল ওয়াদুদ (দুদু) এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট শামসুজ্জামান সুরুজ, ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, ধনবাড়ী পৌর বিএনপির সভাপতি এস এম এ ছোবাহান, ধনবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, ধনবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, টাঙ্গাইল জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আবু সাইদ, ধনবাড়ী পৌর শ্রমিক দল এর সভাপতি মোঃ নুরুল হক ।

ধনবাড়ী উপজেলা শ্রমিক দল এর সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন এবং ধনবাড়ী পৌর শ্রমিক দল এর সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মালেক এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও টাঙ্গাইল জেলা শ্রমিক দল এর সাধারণ সম্পাদক ভিপি মনিরুজ্জামান মনি । ধনবাড়ীর শ্রমিক দল এর পরিচিতি সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ খায়রুল ইসলাম মুন্সি, হাফিজুর রহমান বিএসসি,এম এ মাজেদ বাদল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম মহব্বত, সাংগঠনিক সম্পাদক আবুবকর সিদ্দিক লেবু, উপজেলা বিএনপির সদস্য এবং ধোপাখালী ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান কামাল হোসেন তালুকদার মিন্টু, ধনবাড়ী উপজেলা কৃষক দল, মহিলা দল, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102