কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে এয়ারসফট পিস্তল ও ওয়াকিটকি সহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে এয়ারসফট পিস্তল ও ওয়াকিটকি সহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

  • Update Time : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১৩৩ Time View

মো: আমিনুল ইসলাম (কুমিল্লা জেলা প্রতিনিধি):-

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়া বাজার ও দক্ষিণ রামপুরা এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে চালানো এক বিশেষ অভিযানে দুই সন্ত্রাসীকে আটক করা হয়েছে। শনিবার (২১ জুন) রাতে কুমিল্লা সদর আর্মি ক্যাম্পের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে মো. রাসেল ও মোহাম্মদ শরীফ নামের দুই দুর্বৃত্তকে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩টি দেশীয় তৈরি দা, ২টি বড় ছুরি, ২টি ছোট ছুরি, ২টি এয়ারসফট পিস্তল, ৪টি ওয়াকিটকি সেট এবং ৩টি মোবাইল ফোনসহ বিভিন্ন সরঞ্জাম।

প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক ব্যক্তিরা এয়ারসফট পিস্তল ব্যবহার করে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে ছিনতাই ও ডাকাতির মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে—রাসেলের বিরুদ্ধে ৩টি এবং শরীফের বিরুদ্ধে ২টি মামলা চলমান রয়েছে।

সেনাবাহিনী সূত্র জানিয়েছে, আটক ব্যক্তিদের দক্ষিণ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102