সিরাজগঞ্জে মিলল রক্তাক্ত অবস্থায় যুবকের মরদেহ – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

সিরাজগঞ্জে মিলল রক্তাক্ত অবস্থায় যুবকের মরদেহ

  • Update Time : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১০২ Time View

মোঃ মনজুরুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় রক্তাক্ত অবস্থায় ইসলাম শেখ (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের বিশ্বাসবাড়ী এলাকার মনির আলীর ছেলে।

বৃহস্পতিবার গভীর রাতে রায়দৌলপুর ইউনিয়নের বলরামপুর বাজার সংলগ্ন পাকা রাস্তার পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে কামারখন্দ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয়রা জানান, গভীর রাতে রাস্তার পাশে পড়ে থাকা রক্তাক্ত মরদেহটি দেখতে পান তারা। যুবকটিকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করা হয়, যা মৃত্যুর কারণ হতে পারে। এছাড়া এটা একটি পরিকল্পিত হত্যা হতে পারে বলেও স্থানীয়রা ধারণা করছে৷

এ বিষয়ে জানার জন্য কামারখন্দ থানার থানার ডিউটি অফিসার সাংবাদিকদের বলেন, ২০ তারিখে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। তারপর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102