সখীপুরে চলছে মা- মাছ নিধনের মহা উৎসব – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

সখীপুরে চলছে মা- মাছ নিধনের মহা উৎসব

  • Update Time : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ২২৩ Time View

সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি,মোঃ আবু বকর সিদ্দিক (অপু):

বর্ষার পানি পুরোপুরি আসার আগেই সখীপুর উপজেলার নদী-নালা ও খাল-বিল ছেয়ে গেছে ‘চায়না’ জালে। আর এসব জাল দিয়ে প্রাকৃতিক ডিম দিতে আসা মা ও পোনা মাছ নিধন করছেন এক শ্রেণির মাছ শিকারি। উপজেলার সর্বত্র স্বল্প পানিতে দেখা যাচ্ছে এই জাল।

এদিকে বহেড়াতৈলের নকিল বিলে রাতের আধারে কিছু অসাধু মাছ ব্যবসায়ীর  ভের জাল দিয়ে ধরছে ডিম দেওয়া মা- মাছ।  বেতুয়া, কালিয়ান, বহেরাতৈল, যোগীর গোপা,  দাবাইল সহ বিভিন্ন এলাকায় চায়না জাল দিয়ে বিভিন্নভাবে ধরা হচ্ছে মা মাছ।

এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় যেখানেই একটু পানি জমেছে সেখানেই এই জাল পাতা হচ্ছে আর অবাধে ডিমওয়ালা দেশি বিভিন্ন প্রজাতির মাছ ধরা হচ্ছে। জ্যৈষ্ঠ-আষাঢ় মাস মাছের প্রজনন কাল। চায়না জাল দিয়ে মাছ ধরার কারণে নতুন পানিতে মা-মাছ ডিম ছাড়তে পারছে না। এর ফলে প্রাকৃতিকভাবে মাছের উৎপাদন  কমে যাচ্ছে। পোনা মাছও ধরা পড়ছে এই জালে। এভাবে অবাধে ডিমওয়ালা ও পোনা মাছ ধরলে দেশীয় প্রজাতির মাছের অভাব দেখা দেবে।

উপজেলার  স্থানীয় বাসিন্দারা বলেন, পানিতে যদি মাছ থাকে তবে চায়না জালে তা ধরা পড়বে। লোহার রডের সঙ্গে পেঁচিয়ে বিশেষভাবে তৈরি বর্গাকৃতির এই ঘন জালটি মাছের জন্য সর্বনাশা ফাঁদ আর এত মাছ অন্য কোনো জালে ধরা পড়ে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102