বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির ৪১তম সভা অনুষ্ঠিত – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির ৪১তম সভা অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৩০৩ Time View

বেরোবি প্রতিনিধি :

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে অর্থ কমিটির ৪১তম সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ জুন, ২০২৫) সকালে প্রশাসনিক ভবনের সভাকক্ষে উপাচার্য ও ট্রেজারার (দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ শওকাত আলীর সভাপতিত্বে অর্থ কমিটির সভা অনুষ্ঠিত হয় ।

সভার শুরুতে মাননীয় উপাচার্য সম্মানিত সকল সদস্যকে অভিনন্দন ও ধন্যবাদ জানান। পরে অর্থ কমিটির সভাপতি উপাচার্য ও ট্রেজারার (দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ শওকাত আলী বিভিন্ন আলোচ্য সূচি উপস্থাপন করেন। সভায় বিস্তারিত আলোচনা শেষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

বিশেষ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ অর্থ বছরের সংশোধিত বাজেট এবং ২০২৫-২০২৬ অর্থবছরের মূল বাজেট অনুমোদনের জন্য সুপারিশ করেন অর্থ কমিটি।
সভায় বেরোবি অর্থ ও হিসাব বিভাগের পরিচালক প্রফেসর ড. মোঃ শাহজামান, রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ও শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিসহ অর্থ কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102