মাকে বুঝতে সময় লাগলো পঞ্চাশ বছর – dainikprothombarta    
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে ৯৩৫ ভোটকেন্দ্র সিসিটিভির আওতায়, মাঠে সাড়ে ১৮ হাজার আইনশৃঙ্খলা বাহিনী রাজশাহীতে ভোট কেন্দ্র ঘিরে পাঁচ স্তরের নিরাপত্তা নির্বাচন ও গণভোট ঘিরে মোটরসাইকেল নিষেধাজ্ঞা অমান্য: রায়পুরে দুইজনকে জরিমানা মঞ্জুরুল আহসান মুন্সী বিএনপি থেকে বহিষ্কার নির্বাচন ঘিরে ঘরমুখো মানুষের ঢল, গাজীপুর মহাসড়কে তীব্র যানজট কায়কোবাদের প্রার্থিতা বহাল, লিভ টু আপিল খারিজ ধুনটে দাড়িপাল্লার জোয়ার: উন্নয়ন ও ন্যায়ের অঙ্গীকারে জনসমুদ্রে রূপ নিল জনসভা বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার আসামীসহ ৩ জন গ্রেফতার রাজশাহীতে রেললাইনের জায়গা অবৈধ দখলে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি তামিম ইকবালকে নিয়ে বিএনপি প্রার্থী রনির মতবিনিময়

মাকে বুঝতে সময় লাগলো পঞ্চাশ বছর

  • Update Time : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ২৪৮ Time View
Oplus_16908288

লাবণ্য সীমা

মাগো তোমায় নিয়ে লেখতে বলে অনেকে আমি যে শব্দ কুড়াতেই ব্যস্ত।তোমায় নিয়ে তো আর যে সে শব্দ যুক্ত করে লিখলে হবে না।

তুমি যে আমার পৃথিবী।তোমায় চিনতে সময় লেগেছে আমার পঞ্চাশ বছর।যখন আমি অনেক ছোট তখন আমার তোমাকে সাগর মনে হতো।তোমার বিশালতায় নিরিড় হয়ে তোমার কাছেই থাকতে ইচ্ছে করতো।
যখন , আরো একটু বড় হলাম তখন মা বন্ধু হলো
আমার সকল পথ নির্দেশনা আমি তার কাছ থেকেই নিতাম।

আমার মা আমার কাছে সেরা বন্ধু দের একজন।
যখন বিয়ে হয়ে গেলো তখন বুঝলাম শূন্যতা কত গভীর ক্ষত।মায়ের আঁচলের ছায়া কতটা মায়াময়, কতটা নিরাপদ।যখন প্রথম নিজে মা হলাম তখন বুঝলাম একটি সন্তান জন্মদিতে একজন মা কতটা কষ্ট পান।
তখন মায়ের প্রতি আমার ভালোবাসা লক্ষ কোটি গুন বেড়ে গেলো।

যখন আমি আমার সন্তান দের বড় করছি তখন বুঝতে পারলাম কত যত্ন করে মা আমাকে বড় করেছেন।
সন্তান কে সঠিক দিক নির্দেশনা দিয়ে বড় করা কত কঠিন কাজ।এখন আমার বয়স পঞ্চাশ ছুঁই ছুঁই
এই বয়সটা খুব একাকী হয়ে যায় মানুষরা।
যদিও আমি নিজের ভুবন আগেই ছড়িয়ে নিয়েছি তাই একাকী শব্দটা আমায় ক্লান্ত করে না।
কিন্তু আমার মা বিশাল বাড়িতে একাই পড়ে থাকে।

যান্ত্রিক শহরে মাকে সময় দেবার সময় আমার হয় না।
হয়তো মা একা বসে আঁচলে চোখ মুছে।
সন্ধ্যে হলে মোবাইল ফোনে চোখ পেতে থাকে একটি কলের অপেক্ষায়।মনে মনে ভাবি হায় জীবন, মাকে আমি কিছুই দিতে পারি না।একলা মা সারাদিন একাই বসে থাকে।মাকে নিয়ে লেখা আমার হবে না কখনো শেষ।
মা যে আমার জীবনের শুরু আর শেষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102