লক্ষ্মীপুরে শিক্ষার্থী হত্যা মামলায় নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ নেতা রায়পুরে গ্রেপ্তার – dainikprothombarta    
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

লক্ষ্মীপুরে শিক্ষার্থী হত্যা মামলায় নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ নেতা রায়পুরে গ্রেপ্তার

  • Update Time : সোমবার, ২ জুন, ২০২৫
  • ৩৪৩ Time View

আরিফ হোসেন রুদ্র

লক্ষ্মীপুরের রায়পুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চার শিক্ষার্থী হত্যার মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আরমান হোসেন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১ জুন) রাতে রায়পুর বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আরমান হোসেন ভূঁইয়া লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রলীগের সভাপতি ছিলেন এবং লক্ষ্মীপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের ভূঁইয়া বাড়ির বাসিন্দা।

পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আরমান ও তার অনুসারীরা ঝুমুর এলাকায় শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলা চালায়, যাতে চার শিক্ষার্থী নিহত হন এবং বহু শিক্ষার্থী আহত হন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, আরমান সদর থানায় দায়ের হওয়া শিক্ষার্থী হত্যার মামলায় অভিযুক্ত। তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102