ধনবাড়ীতে পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

ধনবাড়ীতে পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ২১২ Time View

টাংগাইল জেলা রিপোর্টার, মোঃ রাকিব হাসান

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে ধনবাড়ীতে পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে উপজেলা হলরুমে প্রস্তুতিমূলক সভা বৃহস্পতিবার ( ২৯ মে) অনুষ্ঠিত হয়েছে । ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েম ইমরান এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ ।

সভায় আসন্ন পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে ধনবাড়ীর সার্বিক আইনশৃঙ্খলার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লাহ । তিনি বলেন, ” ঈদকে সামনে রেখে অপরাধীচক্র সক্রিয় হয়ে উঠে। তাই ধনবাড়ী থানা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার । গরুর হাট, বাসস্ট্যান্ড, পাড়া-মহল্লা, মার্কেট সহ সকল গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে “। প্রস্তুতিমূলক সভায় লেফটেন্যান্ট মারজান উপস্থিত ছিলেন ।

তিনি জানান, ” ধনবাড়ী ও মধুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ছয়টি পেট্রোল টিম আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে টহল দিয়ে যাচ্ছে । প্রয়োজনে ঈদ উপলক্ষে টহল টিম বৃদ্ধি করা হবে । ধনবাড়ী ও মধুপুরের যে কোন জায়গায় অপরাধ সংগঠন হলে বা হওয়ার আশংকা দেখা দিলে সেনাবাহিনীর টহল টিম ১৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছার সক্ষমতা রাখে “। সভায় ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উত্তম কুমার সরকার,ধনবাড়ী উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ছাত্র ও শিক্ষক নেতৃবৃন্দ, ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান (সোহান) সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ ।

সভাপতির বক্তব্যে ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ বলেন, ” ঈদের সময় ঢাকা – ধনবাড়ীর নির্ধারিত বাস ভাড়া কোন ভাবেই ৩৯৮ টাকার বেশি রাখা যাবে না। অটোরিকশা, সিএনজির ভাড়া বৃদ্ধি করা যাবে না । কোথাও প্রমাণ পেলে সাথে সাথেই শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করা হবে । কোরবানির বর্জ্য বিকেল পাঁচ টার মধ্যেই নিজ দায়িত্বে সরিয়ে ফেলতে হবে । অন্যথায় দুই হাজার টাকা জরিমানা আদায় করা হবে ।

রাস্তায় কোরবানি করা যাবে না , নির্দিষ্ট নিরাপদ স্থানে যেখানে বর্জ্য অপসারণের ভালো ব্যবস্থা আছে সেখানে পশু কোরবানি করতে হবে । সরকার গরুর চামড়া ঢাকার বাহিরে সর্বনিম্ন ১১৫০ টাকা নির্ধারণ করছে । কোরবানির পশুর হাটে পর্যাপ্ত নিরাপত্তা এবং পশুর স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে “।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102