পাইকগাছায় ইউএনও’র অভিযানে বাল্যবিবাহ পন্ড,মেয়ের পিতার জরিমানা – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

পাইকগাছায় ইউএনও’র অভিযানে বাল্যবিবাহ পন্ড,মেয়ের পিতার জরিমানা

  • Update Time : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ২৩৬ Time View

নুরুল আমিন পলাশ :পাইকগাছা

পাইকগাছায় বাল্যবিবাহের আয়োজন করায় ইউএনও’র অভিযানে বিবাহ পন্ড সহ কনের পিতা কে জরিমানা করা হয়েছে।

জানা যায়, উপজেলার রাড়ুলী ইউনিয়নের শ্রীকন্ঠপুর গ্রামের আসাদুল শেখ (১৯ মে) সোমবার দুপুরে নিজ বাড়িতে ৬ষ্ট শ্রেণী পড়ুয়া ১৩ বয়সী নাবালিকা মেয়ের বিবাহের আয়োজন করে। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিকভাবে বাল্যবিবাহ বন্ধ করে দেন।

পাশাপাশি অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ের আয়োজন করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাল্যবিবাহ নিরোধ আইনের আওতায় কনের পিতা কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও মেয়ের পিতার কাছ থেকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিবাহ দেওয়া যাবে না মর্মে মুচলেকা নেওয়া হয়।

এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, পেশকার তুহিন বিশ্বাস, উপজেলা আনসার কমান্ডার আবু হানিফ ও উপজেলা আনসার ও ভিডিপি ইউনিয়ন দলনেতা ফয়সাল হোসেন। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বাল্য বিবাহের কুফল সম্পর্কে উপস্থিত সকলকে সচেতন করা সহ বাল্য বিবাহ বন্ধে সকলের সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102