কয়রায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডিরেক্টর আমিরুল ইসলাম কাগজীর সংবর্ধনা – dainikprothombarta    
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসি বদলির গুঞ্জনে বড় মহল্লায় মাদক ব্যবসায়ীদের উল্লাস দলীয় নেতার আশকারায় মাদক ব্যবসা চাঙ্গা, প্রশাসনের ঘুম হারাম চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া।

কয়রায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডিরেক্টর আমিরুল ইসলাম কাগজীর সংবর্ধনা

  • Update Time : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১৩৯ Time View

খুলনা ব্যুরো :

কয়রায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডিরেক্টর বিশিষ্ট সাংবাদিক আমিরুল ইসলাম কাগজীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) বেলা ১১ টায় প্রতাপ স্মরনী মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে এই সংবর্ধনা প্রদান করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রভাষক শাহাবাজ হোসেনের সভাপতিত্বে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডিরেক্টর বিশিষ্ট সাংবাদিক আমিরুল ইসলাম। এ সময় তিনি উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, বাংলাদেশের ১৮ কোটি মেধাকে কাজে লাগাতে পারলে দেশের উন্নয়নে বাধাগ্রস্ত করার ক্ষমতা কারোর নেই। এই মেধাকে কাজে লাগানোর একমাত্র উপায় হলো জাতিকে পরকল্পিত উপায় সঠিকভাবে শিক্ষিত করে তোলা।

বিগত ফ্যাসিস্ট সরকার সেই শিক্ষাকে সবচেয়ে বেশি অবহেলায় পরিচালিত করেছে। তারা শিক্ষাঙ্গনে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে দেশকে অস্থিতিশীল করে রেখেছিল। বিগত আওয়ামী সরকার বেশি ব্যস্ত ছিল দেশের অর্থ লুটপাট, চুরিচামারী সহ অর্থ পাচার করা। এই পাচার করা অর্থ সামান্য অংশ যদি শিক্ষাখাতে ব্যয় করতো তা হলে জাতি সু শিক্ষায় শিক্ষিত হতো পারতো। এখন সময় এসেছে সব ক্ষেত্রেই পরিবর্তন আনতে হবে।

শিক্ষক রোকনুজ্জামানের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রনজিত কুমার সরকার, শিক্ষক আঃ রহিম, অবসরপ্রাপ্ত মাদ্রাসার সুপার মাওলানা গোলাম মোস্তফা, অভিভাবক সদস্য ফজলুল হক গাজী, শিক্ষার্থী সাদিয়া সুলতানা সিফা, আবিদুজ্জামান রাজা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102