ক্রেতার অভাবে ধনবাড়ীর গ্রামগঞ্জের হাটবাজারে শাক সবজির মূল্যধস – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

ক্রেতার অভাবে ধনবাড়ীর গ্রামগঞ্জের হাটবাজারে শাক সবজির মূল্যধস

  • Update Time : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১৩০ Time View

টাংগাইল জেলা রিপোর্টার, মো: রাকিব হাসান

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় শুরু হয়েছে বোরো ধান কাটার মৌসুম । এই মুহূর্তে একজন দিনমজুরকে ১২০০ টাকা দিয়ে হচ্ছে ধান কাটার জন্য । তাই ধনবাড়ীর বিভিন্ন ইউনিয়নের গ্রাম গুলোতে নারী পুরুষ বৃদ্ধ শিশু সবাই ধান কাটা, মাড়াই, ধান শুকানো, খড় শুকনো এবং ধান সিদ্ধ করার কাজে ব্যস্ত সময় কাটাচ্ছে ।

এর ফলে ধনবাড়ীর বিভিন্ন হাটবাজারে ক্রেতা সমাগম নেই বললেই চলে । গ্রামের কৃষকরা হাটবাজারে শাকসবজি বিক্রি করতে নিয়ে এসে বিপাকে পড়েছেন । ক্রেতার অভাবে শাকসবজি সস্তা মূল্যেও বিক্রি করতে পারছে না কৃষকরা। ধনবাড়ী উপজেলার মুশুদ্দী ইউনিয়নের মুশুদ্দী হাটে মঙ্গলবার (১৩ এপ্রিল) বিকেলে কথা হয় সয়া গ্রামের কৃষক মিলন এর সাথে ।

তিনি বলেন, ‘ কাঁচা মরিচ ৪০ টাকা কেজি, লতা ৩০ টাকা কেজি, ঢেরস ২০ টাকা কেজি, পটল ৩০ টাকা কেজি দাম যে চাবো সেই ক্রেতাই তো নাই হাটে । শেষমেশ এই সবজি গুলো বিক্রি করতে পারবো কিনা জানি না । এতো কষ্ট করে সবজি চাষ করে হাটে এনেছি কিন্তু বিক্রি করতে পারছি না ‘। একই ধরনের কথা বলেছেন ভাতকুড়া গ্রামের আঃ মান্নান, মুশুদ্দী উত্তরপাড়ার কৃষক আজিজল সহ অনেকেই ।

মুশুদ্দী হাটে আসা বয়োবৃদ্ধ কৃষক কদ্দুস আলী জানান, ‘ বোরোধান কাটা শেষ হলেই হাটে লোকসমাগম বাড়বে সেই সাথে শাক সবজির দাম বেড়ে যাবে । এসময় বৃষ্টি বৃদ্ধি পাবে আর মরিচ সহ অনান্য শাক সবজি পঁচে নষ্ট হয়ে যাবে ‘।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102