বেরোবিতে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

বেরোবিতে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ৩২৬ Time View

বেরোবি প্রতিনিধি :

দেশের ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত গুচ্ছ পদ্ধতিতে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (০২ মে, ২০২৫) সারাদেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ রংপুর অঞ্চলের ৭টি কেন্দ্রে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৩ হাজার ১২৫ জন, রংপুর সরকারি কলেজ কেন্দ্রে ১ হাজার ৪৪৭ জন, সরকারি বেগম রোকেয়া কলেজ কেন্দ্রে ১ হাজার ৫৩৭ জন, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৩ হাজার ৩৫২ জন, দি মিলেনিয়াম স্টারস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ১ হাজার ৪৩৮ জন, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৩ হাজার ৩৫৪ জন এবং কালেক্টরেট স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ১ হাজার ৯০৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। সাত পরীক্ষা কেন্দ্রে মোট উপস্থিত পরীক্ষার্থীর হার ৯৫.৮৮%।

পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে উপাচার্য জানান, ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে। গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণের ফলে শিক্ষার্থীদের সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াতের ভোগান্তি লাঘব হয়েছে। তিনি বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতির পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের জন্য প্রশাসন দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। গুচ্ছ ভর্তি পরীক্ষায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র হিসেবে বেছে নেওয়ায় পরীক্ষার্থীদের প্রতিও ধন্যবাদ জানান তিনি।

উল্লেখ্য, জিএসটি সমন্বিত ভর্তি কমিটি সূত্রে জানা যায়, আগামী ৯ মে ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা বেলা ১১টা-১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় আসন বিন্যাস, ফলাফল, নির্দেশনাসহ অন্যান্য সব তথ্য (যঃঃঢ়ং://মংঃধফসরংংরড়হ.ধপ.নফ) এই ওয়েবসাইটে পাওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102