কয়রায় সরাসরি ছাত্রদের ভোটে কলেজ ছাত্রদলের কমিটি গঠন – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

কয়রায় সরাসরি ছাত্রদের ভোটে কলেজ ছাত্রদলের কমিটি গঠন

  • Update Time : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ২০৩ Time View

কয়রা খুলনা প্রতিনিধি :নুরুল আমিন পলাশ

খুলনার কয়রায় শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে কপোতাক্ষ
ও খান সাহেব কোমর উদ্দীন ডিগ্রি কলেজের ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। বুধবার ৩০ এপ্রিল বেলা ১১ টায় খান সাহেব কোমর উদ্দীন ডিগ্রি কলেজ ওবেলা ১২ টায় কয়রা কপোতাক্ষ মহাবিদ্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়।

ভোট গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি শাফি ইসলাম, বিশেষ অতিথি ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক মোঃ হাসানুর রহমান হাসান, খুলনা জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য এম এ হাসান, মনিরুজ্জামান বেল্টু, খুলনাজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাসুম বিল্লাহ, ইলিয়াজ হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, গাজী শহিদুল ইসলাম, জেলা ছাত্রদল নেতা হেলাল উদ্দীন ,ফিরোজ মাহমুদ, কয়রা উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিফ বিল্লাহ সবুজ,সদস্য সচিব মাহমুদ হাসান প্রমুখ।

এ ছাড়া কয়রা উপজেলার বি এনপি ও তার অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কাউন্সিলে ২টি কলেজে সভাপতি পদে চারজন ও সাধারণ সম্পাদক পদে সাত জন প্রতিদ্বন্দিতা করেন। শিক্ষার্থীরা গোপন বুথে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটের ফলাফলে কপোতাক্ষ মহাবিদ্যালয়ে ছাত্রদলের সভাপতি নির্বাচিত হন মামুন হোসেন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোঃসাইফুল্লাহ ।

এছাড়া খান সাহেব কোমর উদ্দীন ডিগ্রি কলেজের ছাত্রদলের সভাপতি নির্বাচিত হন মাসুম বিল্লাহ ও সাধারণ সম্পাদক নির্বাচিত আব্দুস সাদিক রানা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102