কাজ অসম্পূর্ণ রেখে পলাতক ঠিকাদার; দ্রুত কাজ শেষ করার দাবীতে ৪১ গ্রামবাসীর মানববন্ধন। – dainikprothombarta    
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম :
চর গোসাইপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনসার প্লাটুন কমান্ডারদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন নবীনগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল  ভাঙ্গা আন্ডারপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা — প্রাণ গেল এক ব্যক্তির কালীগঞ্জের বাসাইল বাজারে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৫৮টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দুই যুগ পর কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে ম্যানেজিং কমিটির নির্বাচন ১২ মার্চ সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত, বাড়িতে শোকের ছায়া। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ কালীগঞ্জে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনের এক মাসের কারাদণ্ড

কাজ অসম্পূর্ণ রেখে পলাতক ঠিকাদার; দ্রুত কাজ শেষ করার দাবীতে ৪১ গ্রামবাসীর মানববন্ধন।

  • Update Time : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১১২ Time View

 

 

গৌরাঙ্গ বিশ্বাস বিশেষ প্রতিনিধি:

 

 

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়নের খাকুরিয়া ব্রিজের কাজ অসম্পূর্ণ রেখে পলাতক রয়েছে এই ব্রিজের ঠিকাদার, অসম্পূর্ণ কাজ দ্রুত শেষ করার দাবীতে এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

৯ই এপ্রিল (বুধবার) খাকুরিয়া ব্রীজপার সংলগ্ন রাস্তায় এই মানববন্ধন অনুষ্ঠিত।

 

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বশির উদ্দিন মিলিটারি, দেওপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আবুল কাশেম,ঘাটাইল উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক কোহিনুর ইসলাম,দেওপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম তালুকদার, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, ঘাটাইল উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জুয়েল রানা,দেওপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুল হাই বুলবুল, দেওপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য মুক্তার আলী।

 

এছাড়াও এতে অত্র এলাকার বেশ কয়েকটি স্কুলের প্রায় কয়েক হাজার শিক্ষার্থী,বিভিন্ন সচেতন মহলের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের পরিবহন শ্রমিক সহ আশপাশের প্রায় ৪১ গ্রামের সাধারণ জনগণ অংশ নেয়।

 

খাকুরিয়ার ব্রিজের কাজ ১ বছরে শেষ হওয়ার কথা থাকলেও ৪ বছরেও শেষ হয়নি। সাব ঠিকাদার ১৪/১৫ টি মামলা মাথায় নিয়ে পলাতক থাকায় ব্রিজের সম্পূর্ণ কাজ শেষ না হওয়ায় ভোগান্তিতে পড়েছে প্রায় ৪১ গ্রামের মানুষ।

 

৪ বছর সময় ধরে ব্রিজ না থাকার কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন, ধলাপাড়া ইউনিয়নসহ দেওপাড়া ইউনিয়নের সরাশাক, কালিকাপুর, কোচপাড়া, পাঞ্জারচালা, শিবেরপাড়া, বাদেআমজানী, তালতলা, দেওপাড়া, কালিয়ান, গান্ধী, চাম্বুলতলা, রহমত খার বাইদ, রানাদহ, চৈতরবাইদ, মলাজানী, যুগিয়াটেংর, কুমাড়পাড়া, গানজানা, মাকড়াই, ভবানী, মালেঙ্গা, গন্ডঘোষ, চৌরাশা, কোচক্ষিরা, কাপাসিয়া, বারইপাড়া, ভোজদত্ত, হরিণাচালা, কান্দুলিয়াপাড়া, করিমেরপাড়া, কাকুয়িরা, কালুকাছরা, খামারকাছরা, দেলুটিয়া, ভাগলের পাড়া, ভাবনদত্ত, ঘোড়ামারা, বাণীবাসা গ্রামের মানুষ।

 

এই ব্রীজের কারণে এক জন নিহত এবং এক স্কুল শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হওয়ার ঘটনাও ঘটেছে। এছাড়াও এই জায়গায় ছোট বড় অনেক দূর্ঘটনা প্রতিনিয়তই ঘটছে।

 

মানববন্ধনে উপস্থিতিরা অতিদ্রুত এই ব্রিজের কাজ শেষ করার দাবী জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ এবং সহযোগীতা কামনা করেন।

 

গৌরাঙ্গ বিশ্বাস বিশেষ প্রতিনিধি:

০১৭১২৭২০৭৮৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102